এক্সপ্লোর

BJP MLA : নাড্ডার বার্তার পরেও বাংলা ভাগের দাবিতে অনড় বিজেপি বিধায়ক

JP Nadda's Message : গতকাল নাড্ডার সঙ্গে বৈঠকের আগেও, একই দাবি শোনা গেছিল তাঁর মুখে

উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, কার্শিয়াং : বৃহস্পতিবার এরাজ্যের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে জে পি নাড্ডা বলেছিলেন, পৃথক রাজ্যের দাবি থাকলে বাইরে নয়, দলের ভিতরে কথা বলুন। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের বঙ্গভঙ্গের দাবিতে সরব হলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। গতকাল নাড্ডার সঙ্গে বৈঠকের আগেও, একই দাবি শোনা গেছিল তাঁর মুখে। বারবার বঙ্গভঙ্গের দাবি তোলা নিয়ে, বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।

জে পি নাড্ডার বার্তার পরও বাংলা ভাগের দাবিতে অনড় কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। শুক্রবার বিধানসভা চত্বরে দাঁড়িয়েও ফের এই দাবিতে সুর চড়ালেন তিনি। কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, আমি এখনও বাংলা ভাগের পক্ষে। আমি মনে করি, আমার বিধানসভার মানুষের এটাই দাবি। এই দাবিকে সামনে রেখেই আমরা ভোটে জিতে এসেছি। আমার দলের এটাই সেদিন স্লোগান ছিল। এটা কোনও অসাংবিধানিক দাবি না।

বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে ঢোকার মুখে, বাংলা ভাগের দাবি তোলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেছিলেন, যেভাবে হোক রাজ্য ভাগ করে দেখাব... তরিকা ক্যায়া হ্যায় পাতা নেহি হ্যায়। বাংলা বুঝি না। আমরা আলাদা রাজ্য চাই।

বিজেপি সূত্রে দাবি, সেই বৈঠকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি, রাজ্য বিজেপির নেতাদের উদ্দেশে বার্তা দেন, পৃথক রাজ্যের দাবি থাকলে বাইরে নয়, দলের ভিতরে কথা বলুন। যে কোনও বিষয়ে বিজেপির নীতিগত অবস্থান রয়েছে। যা হবে, দলের নীতি অনুযায়ীই হবে। তাই যাঁর যা দাবি আছে, দলের ভিতরে বলুন। আলোচনার মাধ্যমে দল নীতি নির্ধারণ করবে। সেই নীতি অনুযায়ী দলগত ভাবে এগোনো হবে। জনপ্রতিনিধিরা বিচ্ছিন্ন ভাবে মুখ খুলবেন না। পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে ব্যক্তিগত মতামত নিয়ে বাইরে মুখ খুলবেন না। 

কিন্তু, তার ২৪ ঘণ্টা কাটার আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বুঝিয়ে দিলেন, বঙ্গভঙ্গের দাবিতে তিনি অনড়। বলেন, আমি বিধানসভায় দাড়িয়ে এই কথা বলেছি। রাজ্য ও কেন্দ্র দুজনকেই বলা। নাড্ডার বৈঠকে আমি ছিলাম। উনি কি বলেছেন আমি জানি। কিন্তু আমি আমার দাবি থাকে সারছি না।

যদিও মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ওনার ব্যক্তিগত মত। দল বঙ্গভঙ্গ চায় না।

এনিয়ে পরিষদীয়মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমাদের প্রিয় নেত্রী বলেছেন, আমাদের গুলি করে মারলেও বাংলা ভাগ করতে দেব না।

এবছরই মার্চ মাসে, বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা চালাকালীন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছিলেন, এবার বিধানসভাতেই এই দাবি তুললাম। উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। এবার ফের বিধানসভা চত্বরে তাঁর মুখে শোনা গেল রাজ্যভাগের দাবি। কিন্তু, দল হিসেবে বিজেপি, এই দাবিকে সমর্থন না করলে, বিষ্ণুপ্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget