এক্সপ্লোর

Ganga Erosion:পুজোর মুখে ভাঙনের কবলে মানিকচকের ঈশ্বরটৌলা গ্রাম , চাষের জমি থেকে গাছপালা তলিয়ে যাচ্ছে নদীগর্ভে

Malda News:পুজোর মুখে ফের ভাঙনের কবলে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। গত কাল থেকে ঈশ্বরটোলা গ্রামে প্রায় এক কিলোমিটার জুড়ে গঙ্গায় ভাঙন শুরু হয়েছে

মালদা: পুজোর মুখে ফের ভাঙনের কবলে মালদার (Malda News) মানিকচকের (Manikchak) গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। গত কাল থেকে ঈশ্বরটোলা গ্রামে প্রায় এক কিলোমিটার জুড়ে গঙ্গায় ভাঙন শুরু হয়েছে। নদী গর্ভে (Riverbed) তলিয়ে যাচ্ছে চাষের জমি, গাছপালা। পাড় ভাঙতে ভাঙতে ক্রমশ গ্রামের দিকে এগিয়ে আসছে গঙ্গা। মাথার ওপর ছাদ ও শেষ সম্বলটুকু হারিয়ে ফেলার আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। ভাঙন-কবলিত এলাকায় এখনও প্রশাসনের দেখা মেলেনি। 

প্রেক্ষাপট...
মালদা ও মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় গঙ্গা-ভাঙনের অভিঘাত অজানা নয়। এর জেরে কম-বেশি প্রত্যেক বছরই বহু মানুষ গৃহহীন হন, চাষের জমি থেকে গাছপালা হয়ে স্কুলবাড়ি বা বসতবাড়ি, গঙ্গার গ্রাসে এড়াতে পারে না কিছুই। গত মাসেই যেমন মালদার মানিকচকের ভুতনির চর এলাকায় ভাঙনের আতঙ্ক ছড়ায়। কয়েকশো মিটার অংশ জুড়ে ভাঙন চলতে থাকে, ক্ষতিগ্রস্ত হয় বাঁধের একাংশ। এলাকা থেকে ফসল নিয়ে পালাতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা। ভুতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কালুটনটোলা ও কেশরপুরেও ব্যাপক ভাঙন দেখা দেয়। এর আগে, গত বছর সেপ্টেম্বরের শুরুতেও এমন ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয়েছিল মালদা। মূলত ভুতনির চরেই ভাঙন ধরায় গঙ্গা ও কোশি নদী। মানিকচকের পাশাপাশি গত বছর ভাঙন চলেছিল রতুয়াতেও। বিলাইমারি ও মহানন্দাটোলা এলাকায় কোশি নদীর পাড়ে ভাঙন ধরে। নদীগর্ভে তলিয়ে গিয়েছিল কৃষি জমি। গঙ্গার পাশাপাশি রুদ্রমূর্তি ধারণ করেছিল কোশি নদীও। যার জেরে ভয়াবহ ঘটনা ঘটে যায় মালদায়। গঙ্গা গর্ভে তলিয়ে যায় বাঁধের ১০০ মিটার অংশ। মালদার মানিকচকের ভুতনির চরের কালুটন এলাকায় ঘটনাটি ঘটেছিল। সেসময়ও অন্যত্র চলে গিয়েছিলেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি ছিল, গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায় চার-চারটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান সেচ দফতরের কর্মীরা।

মুর্শিদাবাদের ছবি...
দিন বারো আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে যায়। সামশেরগঞ্জের মহেশটোলায় ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্য় সরকারকে নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফোনে কথা বলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রীর সঙ্গে। পাল্টা জবাব দিতে ছাড়েনি রাজ্য়ের শাসক দলও। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহেশটোলা, প্রতাপগঞ্জ সহ বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে জমি-বাড়ি। ঘরছাড়া বহু পরিবার। ওই এলাকার এক বাসিন্দা পিঙ্কি সাহা বলেন, “ভয় লাগছে। ছেলে মেয়ে নিয়ে ঘুমোতে। ছেলে মেয়েও ভয় পাচ্ছে। তাও সাহস করে থাকছি। তাও ভয় লাগছে। যদি বালির বদলে পাথর দিয়ে জায়গাটা বাঁধিয়ে দেয়।’’
এসবের মধ্যে নতুন আতঙ্ক মানিকচকের ঈশ্বরটোলা গ্রামে।

আরও পড়ুন:কমবে বৃষ্টি, দুর্যোগ পেরিয়ে আজ দার্জিলিংয়ের আবহাওয়া কেমন?

 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget