এক্সপ্লোর

Teacher Crisis: শিক্ষক সঙ্কট মেটাতে একাধিক স্কুলে নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

Teacher Crisis in Murshidabad Purulia: প্রশ্ন উঠছে, প্রাইমারির শিক্ষক হয়ে, হাইস্কুলে পড়াতে অসুবিধা হবে না তো? অন্যদিকে শিক্ষকের সঙ্কট মেটাতে আজ মুর্শিদাবাদের স্কুলে বিক্ষোভ দেখাল SFI।

সন্দীপ সমাদ্দার ও রাজীব চৌধুরী: শিক্ষক সঙ্কট (Teacher Crisis) মেটাতে বাঘমুণ্ডির (Baghmundi) একাধিক স্কুলে যোগ দিলেন নতুন নিয়োগপ্রাপ্তরা। কিন্তু প্রশ্ন উঠছে, প্রাইমারির শিক্ষক (Primary Teacher) হয়ে, হাইস্কুলে পড়াতে অসুবিধা হবে না তো? অন্যদিকে শিক্ষকের সঙ্কট মেটাতে আজ মুর্শিদাবাদের (Murshidabad) স্কুলে বিক্ষোভ দেখাল SFI।

শিক্ষক ‘সঙ্কট’, উঠছে একাধিক প্রশ্ন

রাজ্য সরকারের উত্‍শ্রী পোর্টালের মধ্যে দিয়ে পরপর বদলির জেরে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে তৈরি হয়েছিল শিক্ষক সঙ্কট! ইতিমধ্যেই প্রশাসনের উদ্যোগে ৬টি স্কুলে ১০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে। বুধবার বাঘমুণ্ডি উচ্চ বালিকা বিদ্যালয়-সহ স্কুলগুলিতে তাঁরা প্রত্যেকেই কাজে যোগ দিলেন। তবে যেসব শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে, তাঁরা সকলেই প্রাথমিক স্কুলের শিক্ষক। অথচ তাঁদের পাঠানো হয়েছে হাইস্কুলে! 

এরপরই নানা মহলে প্রশ্ন উঠছে, প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে, হাইস্কুলে পড়াতে কোনও অসুবিধা হবে না তো? যদিও এমন সম্ভাবনা মানতে নারাজ যোগদানকারী এক শিক্ষিকা। প্রাথমিক স্কুল থেকে হাইস্কুলে যোগদানকারী শিক্ষিকা জুহি আসমিনের অবশ্য দাবি, 'আমার উচ্চশিক্ষা আছে। কোনও অসুবিধা হবে না। আমি ক্লাস এইট, নাইন, টেন পড়াব।'

সমস্যা এখানেই শেষ নয়। বাঘমুণ্ডি উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা এক হাজারেরও বেশি। কিন্তু স্থায়ী-অস্থায়ী মিলিয়ে শিক্ষকের সংখ্যা ৬ থেকে ৭ জন। বাঘমুণ্ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্জ রূপা রায়ের কথাতেও উঠে এল স্কুলে শিক্ষকের সঙ্কট প্রসঙ্গ। অন্যদিকে বাঘমুণ্ডির স্কুলে যোগদান করেন ১০ শিক্ষক। কিন্তু বিজ্ঞপ্তি কোথায়? প্রশ্ন কংগ্রেসের। জবাব দিয়েছে তৃণমূলের। 

আরও পড়ুন: Electrocuted Death: রাজ্যজুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু, তবুও নজরে পড়ছে অসচেতনতার ছবি

অনেকটা একই ছবি মুর্শিদাবাদের বড়ঞার চৈৎপুর জুনিয়র হাইস্কুলে। এই স্কুলে প্রায় ২০০ পড়ুয়া রয়েছে। কিন্তু শিক্ষক মাত্র ১ জন। চৈৎপুর জুনিয়র হাইস্কুলের শিক্ষক সৈকত পাল বলেন, 'একার পক্ষে সম্ভব হয় না। ছাত্ররাও বঞ্চিত হচ্ছে।'

এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের দাবিতে এদিন মুর্শিদাবাদের বড়ঞার চৈৎপুর জুনিয়র হাইস্কুলে বিক্ষোভ দেখায় সিপিএমের ছাত্র সংগঠন SFI। মুর্শিদাবাদের এসএফআই জেলা সম্পাদক শাহনওয়াজ ইসলাম বলেন, 'শিক্ষকদের তুলে নিয়ে স্কুল তুলে দেওয়ার চেষ্টা করছে। বেসরকারিকরণের পথে হাঁটতে চাইছে ওরা।' অন্যদিকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অভিযোগ, 'বিরধীরা সব কেস করে নিয়োগ আটকে দিয়েছে।' শিক্ষক সঙ্কট মেটানোর বিষয়ে আশ্বাস দিয়েছে প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget