এক্সপ্লোর

TMC candidate List: তৃণমূলের প্রার্থীতালিকায় দুই বিধায়ক, এক পরিবারের একাধিক সদস্য! কটাক্ষ বিরোধীদের

TMC candidate List:পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম রয়েছে দুই বিধায়কের।একজন মহেশতলার বিধায়ক দুলাল দাস ও অন্যজন চাঁপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁই। তৃণমূলে চালু হয়েছে এক নেতা এক পদ নীতি।


জয়ন্ত রায়, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত সাউ, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা সত্বেও, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম দুই বিধায়কের। প্রার্থী হবেন না বলে জানিয়েছেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই।তৃণমূলের প্রার্থী তালিকায় একই পরিবারের একাধিক সদস্য থাকায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম রয়েছে দুই বিধায়কের।একজন মহেশতলার বিধায়ক দুলাল দাস ও অন্যজন চাঁপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁই। সম্প্রতি, তৃণমূলে চালু হয়েছে এক নেতা এক পদ নীতি। কিন্তু, তারপর কলকাতা পুরসভার নির্বাচনে সাত বিধায়ক ও এক সাংসদকে প্রার্থী করে রাজ্যের শাসক দল। তালিকায় ছিলেন ফিরহাদ হাকিম, রত্না চট্টোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, পরেশ পালদের নাম। 

এই প্রেক্ষাপটে শুক্রবার, পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, পুর ভোটের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক। তিনি বলেন, কোনও বিধায়ককে প্রার্থী করা হয়নি। এক পরিবার থেকে একাধিক জনকে টিকিট নয়।

কিন্তু, তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকায় অবশ্য দেখা যায়, নাম রয়েছে দুলাল দাস ও অরিন্দম গুঁইয়ের। এরপরই, শনিবার সকালে চাঁপদানির তৃণমূল বিধায়ক জানিয়ে দেন, তিনি পুরভোটে লড়াই করবেন না।

তৃণমূল বিধায়ক ও বৈদ্য়বাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অরিন্দম গুঁই বলেন,  নাম ঘোষণা মতো প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সকালে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ফোন করেন, উনি বলেন দলীয় সিদ্ধান্ত কোনও বিধায়ক দাঁড়াবে না। দলের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। দল যদি বলে থাকে তাহলে, মেনে নেব।

প্রথম প্রার্থী তালিকায় বৈদ্যবাটির ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছিল অরিন্দম গুঁইয়ের স্ত্রী মিত্রা গুঁইকে। তবে, চুড়ান্ত তালিকায় তাঁকে বাদ দেওয়া হয়। তৃণমূল সূত্রে খবর, অরিন্দম গুঁইয়ের জায়গায় ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হতে পারেন তাঁর স্ত্রী।

চাঁপদানির তৃণমূল বিধায়ক পুরভোটে না লড়লেও, আসন্ন পুরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাস। দুলাল দাস ছাড়াও, মহেশতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে তাঁর ছোট ছেলে সুভাশিসকে। এছাড়াও, তাঁর আত্মীয়া মণিদীপা করকে প্রার্থী করা হয়েছে ১৮ নম্বর ওয়ার্ড থেকে।

এর মধ্যই, সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ হয় মহেশতলায়। প্রার্থী পছন্দ নয়, এই দাবি করে ৮ নম্বর ওয়ার্ডের পর এদিন দুপুরে ১০ নম্বর ওয়ার্ডেও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় র্যা ফ।

তৃণমূলের নতুন প্রার্থী তালিকায় আরও দেখা যাচ্ছে, উত্তরপাড়া কোতরং পুরসভায় প্রার্থী করা হয়েছে, হুগলির প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব এবং তাঁর স্ত্রীকে। কোন্নগর পুরসভায় প্রার্থী করা হয়েছে তৃণমূল নেতা গৌতম দাস এবং তাঁর এক আত্মীয়াকে। 

একই ছবি বীরভূমে। বোলপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের স্ত্রী কুন্তলা সিংহকে।
রামপুরহাট পুরসভায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে দম্পতি সৌমেন ভগৎ এবং মীনাক্ষী ভগৎ-কে।

ঘোষণার পরও, একই পরিবারের একাধিক সদস্যকে প্রার্থী করায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, প্রথমে বলা হল এক পরিবার থেকে একাধিক প্রার্থী দেওয়া হবে না। তারপর বলা হল বিধায়করা প্রার্থী হতে পারবেন না। কিন্তু, দেখা গেল অন্তত ২-৩ জন বিধায়ক প্রার্থী হয়ে গেলেন। আসলে যে সব বিধায়ক গুড বুকে আছেন, তাঁদের তোলাবাজি করতে দেওয়ার জন্য প্রার্থী করা হল।

তৃণমূলে ‘পরিবারতন্ত্র’ চলছে বলে  কটাক্ষ বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পুরভোটের মুখেও পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget