এক্সপ্লোর

Kolkata High Court: 'বাংলার আবেগকে অপমান', নেতাজির ট্যাবলো বিতর্ক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবির পাশাপাশি ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ট্যাবলো বিতর্কে আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। 

কলকাতা: প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো তরজা অব্যাহত। 'অপমানিত হচ্ছে বাংলার আবেগ', নেতাজির ট্যাবলো বিতর্ক এবার হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন বাদ নেতাজির ট্যাবলো? মামলায় এমনই প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবির পাশাপাশি ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ট্যাবলো বিতর্কে আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। 

এ বছরও প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) ট্যাবলো পাঠানোর প্রস্তাব নাকচ করে দেয় কেন্দ্র (Central Government)। চলতি বছর ২৬ জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) তরফে সেই প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে। তবে এই মর্মে সরকারিভাবে কোনও চিঠি রাজ্য সরকারের কাছে পৌঁছয়নি। গতবছর রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, জল ধরো জল ভরো প্রকল্প নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাবও নাকচ করে দেয় কেন্দ্র। ২০১৯-এ রাজ্য সরকারের তরফে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠানো হয়।

আরও পড়ুন: Netaji Tableau Controversy: নির্বাচন নেই বলেই গুরুত্বহীন? নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা

এ নিয়ে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কাছে ক্ষোভ প্রকাশ করে চিঠি দেন মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)। চিঠিতে তিনি লিখেন, “কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতবাক এবং ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত।’’নরেন্দ্র মোদিকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, “ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করা হয়েছে।’’ “স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে তৈরি বাংলার ট্যাবলোকে অনুমতি দেওয়া হোক।’’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বাংলার ট্যাবলো (Republic Day Tableau) বিতর্কে এ বার মুখ খোলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। অধুনা তৃণমূল (TMC) বাবুলের সাফ বক্তব্য, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাংলার ট্যাবলো বাদ দেওয়া অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কেন্দ্র অত্যন্ত সস্তার রাজনীতি করছে বলেও অভিযোক করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল।

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget