এক্সপ্লোর

Partha Chatterjee: ‘একবার জেলে এসে দেখে যান’! বিচারকের কাছে কাতর আর্জি পার্থর

SSC Case: জেলের দুরাবস্থা নিয়ে আদালতে অসন্তোষ প্রকাশ করলেন পার্থ চট্টপাধ্যায়। জেলে এসে পরিকাঠামো দেখে যেতে কাতর আর্জি জানালেন বিচারককে। 

প্রকাশ সিন্হা, বিজেন্দ্র সিংহ, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শাসকদলের হর্তাকর্তা ছিলেন। সেখান থেকে এখন দিন কাটছে জেলে। নিয়োগ দুর্নীতি মামলায় চলছে টানাপোড়েন। সেই আবহেই জেলের দুরাবস্থা নিয়ে আদালতে অসন্তোষ প্রকাশ করলেন পার্থ চট্টপাধ্যায়। জেলে এসে পরিকাঠামো দেখে যেতে কাতর আর্জি জানালেন বিচারককে। 

মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমের শুনানিতে হাজির হন পার্থ। সেখানেই জেলের কুঠুরির দুরাবস্থার কথা তুলে ধরেন। মঙ্গলবার বিচারকের উদ্দেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে বলতে শোনা গেল, "একবার এসে জেলের পরিকাঠামো দেখে যান। ২ হাজার বন্দির চিকিৎসার জন্য যা থাকা উচিত, এখানে কিছু নেই।"

বিগত ন'মাস ধরে জেলে রয়েছেন পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে মঙ্গলবার পার্থ, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যকে ইডি-র বিশেষ আদালতে পেশ করা হয়। এদের মধ্যে পার্থ-অর্পিতাকে ভার্চুয়ালি পেশ করা হয়। সশরীরে আদালতে পেশ করা হয় মানিককে।

সেখানেই বিচারকের কাছে অসন্তোষ প্রকাশ করেন পার্থ। জানান, তাঁর পা ফুলে গিয়েছে। খারাপ অবস্থা। তাতে বিচারক জানতে চান, ঠিক কোথায় যেতে চাইছেন তিনি, জেলে ঠিক মতো চিকিৎসা হচ্ছে কিনা। উত্তর দিতে গিয়ে, ঠোঁটের কোণে হাসি এনে বিচারককে জেলে এসে পরিস্থিতি দেখে যাওয়ার আর্জি জানান পার্থ। জানান জেলে কিছু নেই।

উল্লেখ্য, সম্প্রতি জেলের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত পার্থয়। তাতে জেল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে। এ দিন বিচারকের কাছে পার্থ জানতে চান, আট মাস হয়ে গিয়েছে। আর কতদিন জেলে থাকতে হবে তাঁকে? জবাবে বিচারক জানান, তদন্তকারী সংস্থাকে নির্দিষ্ট করে সময় বলে দিতে পারে না আদালত। 

এ দিন শুনানি চলাকালীন মানিক ভট্টাচার্যও ইডি-র বিরুদ্ধে সরব হন। বলেন, "আমি যেদিন গ্রেফতার হই, তদন্তকারী সংস্থা একটি চিঠি নিয়ে এসেছিল। এই চিঠিতে যে জনৈক চাকরি প্রার্থীর নাম উল্লেখ রয়েছে, তাঁর চিঠি অ্যাড্রেস করা ছিল মুখ্যমন্ত্রীকে। তাহলে কী করে এই চিঠির ভিত্তিতে আমাকে হেফাজতে নেওয়া হল? চন্দন মণ্ডল বা অন্যরা চাকরি দিয়ে থাকলে আমি কী করব? এতদিন আইন পড়েছি। কিন্তু, ইডি হেফাজতে আসার পর থেকে আমি আইন ভুলতেই বসেছি।" মানিক আরও বলেন, "স্যর হয় আমাকে ছেড়ে দিন, না হলে এমন একটা অর্ডার দিন যাতে আজ রাতে ঘুমোলে কাল সকালে যেন আমার চোখ না খোলে।"

এ দিন, ১৯ এপ্রিল পর্যন্ত পার্থ চট্টোপাধ্য়ায়-অর্পিতা মুখোপাধ্য়ায়ের জেল হেফাজত ও ২১ মার্চ পর্যন্ত মানিক ভট্টাচার্যর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget