এক্সপ্লোর

Load Shedding Problem: লোড বাড়ানোর আবেদন নেই! লোডশেডিংয়ের সমস্যা নিয়ে দাবি বিদ্যুৎমন্ত্রীর

West Bengal Load shedding Problem: কলকাতা ও জেলায় জেলায় লাগাতার লোডশেডিংয়ের সমস্যা নিয়ে এবার, কার্যত সাধারণ মানুষের উপরেই দায় চাপালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

কলকাতা: রাজ্যে বিদ্যুতের ঘাটতি নেই। সাধারণ মানুষ, লোড বাড়ানোর জন্য আবেদন করছেন না। কলকাতা ও জেলায় জেলায় লাগাতার লোডশেডিংয়ের সমস্যা নিয়ে এবার, কার্যত সাধারণ মানুষের উপরেই দায় চাপালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আরও দাবি করেছেন, বিদ্যুৎ উৎপাদনে বাংলা এক নম্বরে। বিদ্যুতের অভাব নেই। সেই সঙ্গে রাজ্যবাসীর উদ্দেশে চাহিদা মতো লোড বাড়ানোর আর্জিও জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

তীব্র তাপে পুড়ছে বাংলা। পাখার হাওয়াতেও শুকোতে চাইছে না ঘাম। এসি চালিয়ে, যে একটু জিরোবেন, তারও উপায় নেই। কাটা ঘায়ে নুনের ছিটের মতো,জ্বালাপোড়া গরমের মধ্য়ে কলকাতার লোডশেডিংয়ের যন্ত্রণা। ফ্য়ান ছাড়া যেখানে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, সেখানে শুরু হয়েছে চরম বিদ্য়ুৎ ভোগান্তি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। গত মাসে, CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, এই পরিস্থিতিতে, CESC-কে বিদ্য়ুৎমন্ত্রীর নির্দেশ দেন,পর্যাপ্ত ট্রান্সফর্মারের ব্যবস্থা করতে হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ডি জি সেটের ব্যবস্থা রাখতে হবে। সর্বত্র সর্বক্ষণ বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত রাখতে হবে। 

এই পরিস্থিতিতে এবার রাজ্যবাসী ঘাড়েই দোষ চাপালেন বিদ্যুৎমন্ত্রী। সাধারণ মানুষ, লোড বাড়ানোর জন্য আবেদন করছেন না, এমনটাই দাবি তাঁর। পাশাপাশি এরাজ্যের বিদ্যুতের ঘাটতি নেই বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে চাহিদা মতো লোড বাড়ানোর আর্জিও জানিয়েছেন অরূপ বিশ্বাস। গরমে হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়তেই রোদের প্রখর তেজ। বাইরে বেরোনোই দায়। এই পরিস্থিতিতে বাড়িতে থাকাও কার্যত অভিশাপ হয়ে উঠছে। নেপথ্যে লোডশেডিং। জেরবার অবস্থা সাধরণ মানুষের। এর আগেও এই ঘটনার জন্য সাধারণ মানুষের ঘাড়েই দোষ চাপিয়েছেন বিদ্য়ুৎমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, লোড না বাড়িয়ে এসি, ফ্রিজ চালানোর জন্যই খারাপ হচ্ছে ট্রান্সফর্মার।                              

গত মাসে প্রবল গরমে বিদ্যুৎহীন এলাকা হওয়ায় মেয়রের বাড়ির অদূরে রাস্তায় বসে চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, গত মাসে ৮২ নম্বর ওয়ার্ডে ১৭ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ চলে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, CESC-কে জানানোর পরেও, ৫ ঘণ্টা ধরে আলো-পাখাহীন অবস্থায় কাটাতে হয় বাসিন্দাদের। ঘটনাস্থলে  চেতলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশের আশ্বাসে রাত ৩টে নাগাদ অবরোধ ওঠে। তখনও বিদ্যুৎ আসেনি। 

আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget