এক্সপ্লোর

Rabindra Sarobar : রবীন্দ্র সরোবরে ২ ছাত্রের মৃত্যুর জের, তৈরি হল SOP-র খসড়া ; কী রয়েছে গাইডলাইনে ?

Draft of Standard Operating Procedure : সড়ায় বলা হয়েছে, রবীন্দ্র সরোবরে রেসকিউ বোট, সেফটি অফিসার, ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে

পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) রোয়িং করতে গিয়ে ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তৈরি হল SOP-র খসড়া। যা রোয়িং ক্লাবগুলিকে পাঠিয়েছে KMDA ও পুলিশ। খসড়ায় বলা হয়েছে, রবীন্দ্র সরোবরে রেসকিউ বোট (Rescue Boat), সেফটি অফিসার, ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে। SOP-র খসড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত রবীন্দ্র সরোবরে বন্ধ থাকবে রোয়িং। 

রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর জের। দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গেলে এবার নির্দিষ্ট গাইডলাইন মানতেই হবে। না হলে রোয়িংয়ের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকের পর তৈরি হল Standard Operating Procedure বা SOP-র খসড়া প্রস্তাব। সেখানে বলা হয়েছে, রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময় আন্তর্জাতিক স্তরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোয়ার, কক্স রাখতে হবে। 

রবীন্দ্র সরোবরে রোয়িং দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর গত শুক্রবার জরুরি বৈঠক হয় লালবাজারে। বৈঠকে ছিলেন কলকাতার পুলিশ সুপার-সহ, কেএমডিএ-র আধিকারিক এবং রবীন্দ্র সরোবর ব্যবহার করে এমন রোয়িং ও সুইমিং ক্লাবের কর্মকর্তারা। এরপরই SOP তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই যার খসড়া রোয়িং ক্লাবগুলিকে পাঠিয়েছে KMDA ও পুলিশ। SOP’র খসড়ায় বলা হয়েছে, নৌকা ডুবে গেলে কী করতে হবে, আন্তর্জাতিক নিয়ম মেনে নিয়মিতভাবে তার মহড়া দেবেন ট্রেনার ও রোয়াররা। রবীন্দ্র সরোবরে রাখতে হবে রেসকিউ বোট। রেসকিউ বোটে থাকবে এয়ার হর্ন, দড়ি, রেসকিউ টিউব, ব্যাটারিচালিত আলো, ফাস্ট এড বক্স, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, কমিউনিকেশন ডিভাইস-সহ বিপদে ব্যবহার্য সরঞ্জাম। 

প্রতি ক্লাবকে একজন করে সেফটি অফিসার রাখতে হবে। ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে রবীন্দ্র সরোবরে। যেখানে থাকবেন চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফ।রাখতে হবে মাঝি। রাখতে হবে লাইফ সেভিং ড্রাগ, CPR’এর ব্যবস্থা। এছাড়া কঠোরভাবে মানতে হবে আবহাওয়ার পূর্বাভাস। মাঝে মাঝেই বিপদের কীভাবে মোকাবিলা করা যায়, তার মক ড্রিল করতে হবে। 

খসড়ায় আরও বলা হয়েছে, নিয়মিত সময় অন্তর সম্বন্বয় বৈঠক করতে হবে। ক্লাবের মধ্যে ইমার্জেন্সি ফোন নম্বর বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। 
জানানো হয়েছে, SOP-র খসড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত রবীন্দ্র সরোবরে বন্ধ থাকবে রোয়িং। এদিকে, রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময় বিপর্যয়ে ছেলের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ক্লাব কর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের করেছেন মৃত সৌরদীপ চট্টোপাধ্যায়ের বাবা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget