এক্সপ্লোর

Siliguri News: কাঠখড় পোড়ানোর দিন শেষ, বাংলাদেশের ভিসা অফিস এখন শিলিগুড়িতেই, পরিষেবা চালু আজ থেকেই

Visa for Bangladesh: নয়া এই পদক্ষেপে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নন, খুশি ভারত-বাংলাদেশ, দুই দেশের পর্যটন ব্যবসায়ীরাও (North Bengal Tourism)।

সনৎ ঝা, শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শিলিগুড়ি (Siliguri News) তথা উত্তরবঙ্গের মানুষের দাবি মিটতে চলেছে এ বার। শিলিগুড়িতে  খুলে যাচ্ছে বাংলাদেশের ভিসার (Visa for Bangladesh) আবেদন কেন্দ্র। বৃহস্পতিবার থেকেই চালু হয়ে যাচ্ছে সেবক রোডের  উপর তৈরি কেন্দ্রটি। তাই এ বার আর কলকাতা, গুয়াহাটি বা ত্রিপুরা ছুটতে হবে না সাধারণ মানুষকে। বরং শিলিগুড়ি (Siliguri Visa Office) থেকেই মিলবে বাংলাদেশের ভিসা।

পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা

নয়া এই পদক্ষেপে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নন, খুশি ভারত-বাংলাদেশ, দুই দেশের পর্যটন ব্যবসায়ীরাও (North Bengal Tourism)। উত্তরবঙ্গের বিভিন্ন স্থলবন্দরে পাশাপাশি আশার আলো দেখছে এনজেপি-ঢাকা রেল পরিবহণ রুটও। এই ভিসা কেন্দ্রের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে এ বার সম্পর্ক আরও গভীর হবে বলেই মনে করা হচ্ছে।

কয়েক বছর আগেই শিলিগুড়িতে পাসপোর্ট অফিস খোলা হয়েছিল। তাই গাড়ি ভাড়া করে পাসপোর্টের জন্য কলকায় আসার প্রয়োজন ফুরিয়েছে। কিন্তু ভিসা অফিস নিয়ে ঝুট-ঝামেলা চলছিলই। তাই শিলিগুড়িতে সেই সুবিধা পাওয়ার দাবি তুলে আসছিলেন সাধারণ মানুষ। সেই দাবি এতদিনে পূর্ণতা পেল।

আরও পড়ুন: Saugata Roy: 'BJP ফ্যাসিস্ট, ধর্ম নিয়ে মানুষকে আক্রমণ করে', অমিত শাহের কটাক্ষের পাল্টা সৌগত।Bangla News

দুই বাংলার মধ্যে পরিবহণ আরও সহজতর করে তুলতে শিলিগুড়ির এনজেপি থেকে বাংলাদেশের সরাসরি রেলপথও ঠিক হয়ে গিয়েছে। ট্রেনের সময়সূচি, ভাড়া নির্ধারণ, মিটে গিয়েছে সেই পর্বও। কিন্তু ভিসা জোগাড় নিয়ে জট কাটছিল না কিছুতেই। এ বার সেই সমস্যার সমাধান হল।

অনলাইন বাংলাদেশের ভিসার জন্য আবেদন করা যায়

বাংলাদেশের ভিসার জন্য আবেদন করা যায় অনলাইন। তার জন্য কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফে visa.gov.bd এবং bdhc-kolkata.org ওয়েবসাইট দু’টি বেশ কয়েক বছর আগেই চালু করা হয়। সেখানে ভিসা আবেদনের যাবতীয় তথ্য পাওয়া যায়। প্রয়োজনীয় নথি, পরিচয়পত্র-সহ আবেদন করলেই মেলে বাংলাদেশের ভিসা।

সেরা শিরোনাম

West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget