এক্সপ্লোর

Gosaba Tiger: অবশেষে স্বস্তি গোসাবায়, খাঁড়ি পেরিয়ে বনে ফিরল বাঘ

Gosaba Tiger: গতকাল রাতভর পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা চালায় বন দফতর। বন দফতরের কর্মীরা জাল দিয়ে গোটা জঙ্গল ঘিরে দিলেও, খাঁড়ির দিকের অংশটি খোলা রাখা হয়।

দক্ষিণ ২৪ পরগনা:  অবশেষে স্বস্তি দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। তিনদিন নাকানিচোবানি খাওয়ার  পর জঙ্গলে ফিরল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আজ সকালে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান বন দফতরের কর্মীরা। নিশ্চিত হতে পায়ের ছাপ কোন দিকে গিয়েছে, পরীক্ষা করে দেখেন তাঁরা। এর আগে গতকাল রাতভর পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা চালায় বন দফতর। বন দফতরের কর্মীরা জাল দিয়ে গোটা জঙ্গল ঘিরে দিলেও, খাঁড়ির দিকের অংশটি খোলা রাখা হয়। বাঘ সেইপথে জঙ্গলে ফিরে গিয়েছে বলে মনে করছে বন দফতর। 

ঘুমপাড়ানি গুলিতে গোসাবার কুমিরমারির বাঘিনী কাবু হলেও, গতকালও বন দফতরের কর্মীদের নাকানিচোবানি খাইয়েছিল চরঘেরি গ্রামের বাঘ।  শুক্রবার, গোসাবার চরঘেরি গ্রামে প্রথমবার দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার।শুরু হয় বাঘ-বন্দি করার প্রক্রিয়া।

এরই মধ্যে শনিবার কুমিরমারিতে ঢুকে পড়ে একটি বাঘিনী। রাতেই তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। কিন্তু ধরা না দিয়ে, চরঘেরিতে তিন দিন ধরে বন দফতরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলে দক্ষিণ রায়ের আর এক বাহন। শনিবার, সে চলে আসে ১০ কিলোমিটার দূরের মিত্রবাড়ি গ্রাম সংলগ্ন জঙ্গলে। শনিবার সেখানেই, বাঘের হামলায় জখম হন এক বনকর্মী। রাতে গাড়াল নদী পেরিয়ে, ঝিলার জঙ্গলে যাওয়ার চেষ্টা করলেও, ফের লোকালয়ে ফিরে আসে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর বাঘটি চরঘেরি গ্রাম সংলগ্ন জঙ্গলে রয়েছে বলে দাবি করেছিল বন দফতর।

খাঁচা পাতার পাশাপাশি, বাঘ ধরতে মাটি কাটার যন্ত্রের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর।সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোনস গতকাল জানিয়েছিলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, চার পাশ থেকে ঘিরে দেওয়া হবে। কাল সকাল থেকে বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজ করার চেষ্টা করা হবে। খাঁচা তো পাতা আছে।

বাঘ ধরা না পড়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শেষপর্যন্ত  বাঘ জঙ্গলে ফিরে গিয়েছে জানাল বন দফতর। এদিকে, বন দফতর সূত্রে খবর, কুমিরমারিতে উদ্ধার হওয়া বাঘিনী এখন সুস্থ রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে, জঙ্গলে ছাড়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget