এক্সপ্লোর

Sonarpur Sand Racket: বদল শুধু পন্থায়, সোনারপুরে ফের রমরমিয়ে চলছে বালিপাচার চক্র !

Sand Smuggling: প্রশাসনের শীর্ষ স্তর থেকে কড়া বার্তার পরেও ছবির কোনও বদল দেখা যাচ্ছে না।

হিন্দোল দে, সোনারপুর : সোনারপুরে ফের রমরমিয়ে চলছে বালিপাচার চক্র। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহে প্রকাশ্য দিবালোকে চলছে বালিপাচার। সারাদিনই চলছে বালি তোলার কাজ।

প্রশাসনের শীর্ষ স্তর থেকে কড়া বার্তার পরেও ছবির কোনও বদল দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত বালিপাচার চক্র সক্রিয় রয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদহ এলাকায় নতুন করে বালি মাফিয়ারা বেআইনি পথে বালি তুলে সেইসব বালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বিক্রি করে দিচ্ছে। প্রশাসনের একেবারে নাকের ডগায় হচ্ছে এটা। আগেও সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছিল প্রশাসন। বেশ কয়েক জায়গায় বালিপাচার বন্ধ করা হলেও, আবারও সেই পাচারচক্র সক্রিয় হয়ে গিয়েছে। কিন্তু, এখন তাদের পন্থা পাল্টে গিয়েছে। আগে তারা দিনে-দুপুরে সবসময় বালি বিক্রি করত। সেই কাজ এখন রাতে হচ্ছে। কিন্তু, বালি তোলার কাজ দিনেই হচ্ছে। পরে, রাতের দিকে বড় বড় লরি এবং অন্য গাড়িতে করে বিভিন্ন জায়গায় বালি পাচার করা হচ্ছে।   

'গরু, কয়লা, পাথর, বালি সবথেকে বেশি খায় বিজেপি। টাকা যায় পুলিশের মাধ্য়মে। ওভারলোডিং ট্রাক থেকে যায়। আমাদের কিছু লোক আছে…যাতে ইডি-সিবিআই না ধরে।' সোমবার বিকেলে কয়লা-বালি পাচার নিয়ে বিজেপির পাশাপাশি প্রশাসনের একাংশকে এইভাবে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তার পরেও সোনারপুরের খেয়াদহের চিত্রটা বদলায়নি। ফের সক্রিয় বালি মাফিয়া। প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসনের ভূমিকা।

থামেনি বালি পাচার

কথায় বলে - সে গুড়ে বালি। কিন্তু, বাস্তবে হয়তো বালিতেই আসল গুড়। তাই, মুখ্যমন্ত্রীর কড়াবার্তার পরও একদিকে যেমন অবাধে চলছে বালি পাচার, অন্যদিকে, বালি বোঝাই ট্রাক থেকে আদায় করা হচ্ছে টাকা।

সোমবার রাত তখন ১০টা ৪৫। কাটোয়া-কালনা রোডের জাজিগ্রাম মোড়ে রাখা রয়েছে পুলিশের নাকা চেকিং লেখা গার্ডরেল। আর রাস্তা দিয়ে সারি দিয়ে যাচ্ছে বালি বোঝাই লরি, ডাম্পার। তখনই দেখা গেল সেই লরি, ডাম্পার দাঁড় করিয়ে টাকা নিচ্ছেন একজন। কিন্তু কেন টাকা নেওয়া হচ্ছে ? প্রশ্ন করতেই দে দৌড়।

গরু, কয়লা, বালি পাচার নিয়ে বলতে গিয়ে প্রশাসনের একাংশেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে কাটোয়াতেও দেখা গেল, ঠিক যেখানে দাঁড়িয়ে টাকা নিচ্ছিলেন এই ব্যক্তি, তার সামান্য দূরেই দাঁড়িয়ে ছিল পুলিশের গাড়ি।

দীর্ঘদিন ধরেই চরখিব্রিজের কাছে অজয়ের বাঁশতলা বালিঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হয়। একথা কারও অজানা নয়। তারপর সেই বালি রাতে লরি কিংবা ডাম্পারে করে কাটোয়া-কালনা রোড ধরে নদিয়ার নবদ্বীপের দিকে চলে যায়। কাটোয়ার BLRO জানিয়েছেন,  কাটোয়ায় যে বালিঘাট রয়েছে, তার কোনওটির লাইসেন্স নেই। সেখানে অবৈধভাবে বালি তোলা হয়। 

তবে এবারই প্রথম নয়, অতীতে একাধিকবার অবৈধ বালি খাদান নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালি মাফিয়ার দৌরাত্ম্য ঠেকাতে, 
২০২১ সালের জুলাই মাসে, ‘স্যান্ড মাইনিং পলিসি’র ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

কিন্তু, এত কিছুর পরও যে কোনওকিছু বদলায়নি, তা বুঝিয়ে দিল এই ছবিগুলিই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget