এক্সপ্লোর

Sovabazar Rajbari : রীতি মেনে রথের দিনই দুর্গা প্রতিমার কাঠামো পুজো শোভাবাজার রাজবাড়িতে

Rathyatra : পরিবারের সদস্য দেবরাজ মিত্র জানান, মা দুর্গার ডান পা খুঁটি হিসেবে এখানে রয়েছে

কলকাতা : শোভাবাজার (Sovabazar) রাজবাড়িতে রথের দিনই দুর্গা প্রতিমার কাঠামো পুজোর রীতি। সেই রীতি মেনে আজও দুর্গা প্রতিমার মূল কাঠামোকে দেবীজ্ঞানে পুজো করা হল। শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর (Durga Puja) সূচনা হল। সেই সঙ্গে পুজো হল জগন্নাথদেবেরও। 

পরিবারের সদস্য দেবরাজ মিত্র জানান, মা দুর্গার ডান পা খুঁটি হিসেবে এখানে রয়েছে। পুজো চলছে। রীতি মেনে গৃহদেবতার পুরোহিত রথ টানবেন। রথের দিন কাঁঠাল ফল দেওয়ার বিশেষত্ব রয়েছে। সেটাই এখানে সাজানো হয়েছে। আজ থেকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। কোভিড-বিধি মেনে এবারও দুর্গাপুজো হবে। 

আরও পড়ুন ; পুরীতে মন্দিরের সামনে নৃত্য প্রদর্শন একঝাঁক বাঙালি শিল্পীর

এর পাশাপাশি রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রা আনন্দে সামিল হয়েছেন ভক্তরা। ভিড় জমেছে মাহেশ, মহিষাদলের রথযাত্রায়।

মাহেশের রথ-

এবার ৬২৬ বছরে পড়ল মাহেশের রথযাত্রা। কোভিডের কারণে গত দু’বছর লোক সমাগম হয়নি। এবার বিধিনিষেধ না থাকায় সকাল থেকেই মাহেশে ভক্তদের ভিড়। সকালেই দেওয়া হয় ভোগ। বিকেল চারটের সময় রথের রশিতে টান পড়বে।

পুরীর রথ-

এদিকে পুরীতে রথযাত্রার উত্‍সব শুরু। শোভাযাত্রা করে বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেবের বিগ্রহকে আনা হয়েছে মন্দিরের বাইরে। বিগ্রহের রথে আরোহণের পর্ব শেষ। তারপর হবে ছেড়াপহরা। পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করার পর গড়াবে রথের চাকা। ২ বছর কোভিড বিধির পর এবার ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হয়েছে। মন্দির চত্বরে ঢল নেমেছে ভক্তদের। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পুরীর সঙ্গে বাঙালির যোগাযোগ শতাব্দী প্রাচীন। সমুদ্র আর জগন্নাথ দেবের সঙ্গে বাঙালির সম্পর্কও অতি প্রাচীন। দেবদর্শন করতে, তীর্থ করতে সারা বছর ধরেই পুরীতে যান বহু বাঙালি ভক্ত। তবে সবচেয়ে বেশি নজর থাকে রথযাত্রার সময়। এই সময় বিপুল ভক্ত সমাগম হয়। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget