এক্সপ্লোর

SSC Case: 'আন্দোলন চলবে,' SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেও কাটল না জট

SSCC Job Loss: যোগ্য-অযোগ্যের তালিকার দাবিতে ঠায় স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে পড়ে রয়েছেন চাকরিহারারা। যদিও, শিক্ষামন্ত্রীও আবার স্পষ্ট করে দিয়েছেন, কোনও তালিকা প্রকাশ করা হবে না।

কলকাতা: SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও কাটল না জট (SSC Case)। ৬ জনের প্রতিনিধি দল বেরিয়ে এসে জানিয়ে দিলেন আন্দোলন চলবে। ঘেরাও করে রাখা হবে SSC চেয়ারম্যান এবং অন্য়ান্য আধিকারিকদের। স্কুলে যাচ্ছি না। ঘেরাও-কর্মসূচি যেমন চলছিল চলবে।  

যোগ্য-অযোগ্যের তালিকার দাবিতে ঠায় স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে পড়ে রয়েছেন চাকরিহারারা। যদিও, শিক্ষামন্ত্রীও আবার স্পষ্ট করে দিয়েছেন, কোনও তালিকা প্রকাশ করা হবে না। এরমধ্যেই, মঙ্গলবার স্কুল শিক্ষা কমিশনার জেলা স্কুল পরিদর্শকদের একটি নোটিস পাঠিয়ে জানিয়েছেন, কারা অযোগ্য় বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন SSC তার একটা তালিকা পাঠিয়েছে। এদিন বিকেলে ফের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী চাকরিহারাদের প্রতিনিধি দল। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা তাঁরা বেতন পাবেন। এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নই। একদমই নই। কারণ আমরা বেতন নেব। শুধুমাত্র ওই ৮ মাসের জন্য়। তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা হতে পারে না।যোগ্য-অযোগ্যের যে সার্টিফায়েড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইন চার্জ আমাদের শিক্ষামন্ত্রী তিনি ইতিমধ্য়েই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেইটা দেওয়া হবে না। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না। ছাড়ব না।''

এর আগে এদিন দুপুরেই একটি সংখ্যা জানান শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, "১৭ হাজার ২০৬ জন তারা যোগ্য এটা মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে। ১৭ হাজার ২০৬ জন।'' যদিও, সুপ্রিম কোর্টের নির্দেশনামায় উল্লেখ রয়েছে- কলকাতা হাইকোর্টে SSC যে রিপোর্ট দিয়েছিল, তাতে বলা হয় - নবম-দশম ও একাদশ-দ্বাদশে মোট নিয়োগের সুপারিশের সংখ্য়া ১৭ হাজার ২০৬। শিক্ষামন্ত্রী বলছেন, মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে তালিকা দিয়েছে। SSC-ও যোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দফতরকে পাঠাচ্ছে। আর এখানেই, চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্ন, তাহলে তা প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "আসলে আমরা দেখতে পাচ্ছি DI অফিসে একটা তালিকা পাঠানো হয়েছে, যে তালিকা পাঠানো হয়েছে এবং বলা হয়েছে, যারা নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত নন, তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া হোক ৩১ ডিসেম্বর অবধি। এবার এই তালিকা কারা আছে, সেটা তো আমাদের জানতে হবে। আমাদেরকে তো এটা দেখতে হবে যে, নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত নই যারা তাঁরা যেমন যাচ্ছি, আর যারা নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত তাঁরা যেন না যেতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে।''

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget