এক্সপ্লোর

Abhishek Banerjee:'ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে', আলিপুরদুয়ারে বার্তা অভিষেকের

TMC MP At Alipurduar:'ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে। এটা ঠিক করুন', জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুরদুুয়ারের মঞ্চ থেকে বার্তা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আলিপুরদুয়ার: 'ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে। এটা ঠিক করুন', জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুরদুুয়ারের (Alipurduar) মঞ্চ থেকে বার্তা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee)। সঙ্গে কড়া বার্তা, 'মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, তাঁর পিছনে দল থাকবে। সর্বশক্তি দিয়ে তাঁকে জেতাবে।' অভিষেকের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি যাতে আগামী পাঁচ বছর মাথা নিচু করে কাজ করেন সেটি নিশ্চিত করতেই তিনি এসেছেন। এটিই তৃণমূলের 'নবজোয়ার'।

আর যা...
তৃণমূল সরকারের  কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিরোধী শিবিরের নেতাদের এদিনও একহাত নিয়েছেন অভিষেক। তাঁদের উদ্দেশে ডায়মন্ড হারবারের সাংসদের বার্তা, 'আমি তো ৬০ দিন রাস্তায় আছি, আপনার ছ'দিন থাকুন।' তবে একই সঙ্গে আলিপুরদুয়ারের মানুষকেও অভিষেকের আহ্বান, 'আপনাদেরও বুঝতে হবে, ২০১৯-র নির্বাচনে আলিপুরদুয়ারে আমরা আশানুরূপ ফল করিনি। আমরা লোকসভায় হেরেছি। লোকসভায় যাঁকে জিতিয়েছিলেন, তাঁর টিকি খুঁজে পাননি। পরবর্তীকালে বিধানসভা ভোটে, আলিপুরদুয়ারের মানুষ ৫টি বিধানসভা আসনেই বিজেপিকে জিতিয়েছে। কারণ কী? আপনারা হয়তো ভেবেছিলেন, আগামীদিনে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি মিলে আলাদা রাজ্য গড়বে বিজেপি এবং আপনারা অধিকার পাবেন। এখন আপনারা বুঝতে পারছেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক।' এর পরই তাঁর আর্জি, ভবিষ্য়তে যেন নিজেদের অধিকারের কথা মাথায় রেখেই ভোট দেন আলিপুরদুয়ারের মানুষ। অভিষেকের স্পষ্ট অভিযোগ, অতীতে ধর্মের নামে বিভাজন করে ভোট আদায় করেছিল বিজেপি। কিন্তু রান্নার গ্যাসের দামবৃদ্ধি থেকে সার্বিক মূল্যবৃদ্ধি এই বিষয়গুলির কথা মাথায় রাখা দরকার, মনে করান তিনি। আরও মনে করান, এখন ভারতের নানা প্রান্তে স্রেফ ধর্মের নামে নৈরাজ্য, অশান্তির সার্বিক বাতাবরণ তৈরি হয়েছে। তাঁর দাবি, মানুষ ধর্মের কথা ভেবে ভোট দিয়েছিলেন। তাই দেশব্যাপী এখন সেই উন্মাদনা  চলছে। মানুষ ১০০ দিনের কাজের টাকার কথা ভেবে ভোট দেননি, খেদ অভিষেকের। তাঁর কথায়, 'আপনার বাড়ির টাকা, মোদি সরকার আটকে রেখেছে'। তাই আর্জি, 'আগামী দিনে পঞ্চায়েতে ভোটে এমন প্রার্থী বাছুন, যে দিল্লির বঞ্চনার বিরুদ্ধে লড়তে পারে।'

গোলমাল...
দিনদুয়েক আগে, অভিষেক চলে যেতেই কোচবিহারের সাহেবগঞ্জ, গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে হাঙ্গামা শুরু হয়। গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গোঁসানিমারির সভায় তৃণমূলের দু'পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। আবার সাহেবগঞ্জের সভায় ভাঙা হয় ব্যালট বাক্স। পরিস্থিতি দেখে ফের 'পুনর্বিবাচন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়।গোপন ব্যালটে পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম জানাতেই এই নির্বাচন। 

 

আরও পড়ুন:রামনবমীতে হিংসা, অশান্তি নিয়ে মামলা শুভেন্দুর, NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget