এক্সপ্লোর

Acne Problem: কোন কোন কারণে ত্বকে দেখা দেয় ব্রন, সমস্যা বেড়ে যায় কখন, কীভাবে সতর্ক থাকবেন?

Skin Problem: আপনার যদি খুব বেশি অ্যাসিডিটি হয়, পেটের সমস্যা থাকে, তাহলেও ব্রন দেখা দিতে পারে ত্বকে। অতএব এটা স্পষ্ট যে ব্রন হওয়ার একাধিক কারণ রয়েছে। 

Acne Problem: ত্বকের সমস্ত সমস্যার মধ্যে সবচেয়ে বিরক্তিকর এবং কষ্টদায়ক হল ব্রন। এই সমস্যা ত্বকে কেন দেখা দেয় জানেন? ব্রন দেখা দেওয়ার অন্যতম কারণ হল আমাদের খাদ্যাভ্যাস। এছাড়াও ত্বকের পরিচর্যায় করা সামান্য কিছু ভুল ব্রনর সমস্যা বাড়িয়ে দিতে পারে। সেনসিটিভ স্কিন হলে ত্বকে ব্রনর সমস্যা বেশি দেখা যায়। গরমকালে ব্রনর সমস্যা বাড়তে পারে। তবে এমন নয় যে অন্যান্য মরশুমে ব্রন হবে না। আপনার যদি খুব বেশি অ্যাসিডিটি হয়, পেটের সমস্যা থাকে, তাহলেও ব্রন দেখা দিতে পারে ত্বকে। অতএব এটা স্পষ্ট যে ব্রন হওয়ার একাধিক কারণ রয়েছে। 

  • যাঁদের ত্বক তেলতেলে ধরনের অর্থাৎ অয়েলি স্কিন, তাঁদের ক্ষেত্রে ব্রনর সমস্যা বেশি দেখা যায়। তবে এমন কোনও কথা নেই যে নরমাল স্কিন কিংবা রুক্ষ-শুষ্ক ত্বকে ব্রন দেখা দেবে না। ত্বকে একাধিক কারণে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। সিবাম প্রোডাকশন বেশি হলে এবং ধুলো-ময়লা জমে গেলে ব্রনর সমস্যা বেড়ে যায়। অতএব রোজ ভালভাবে ত্বক পরিষ্কার করতে হবে। সিবাম প্রোডাকশন কমায় এই ধরনের উপকরণ ব্যবহার করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 
  • আমাদের শরীরে হরমোনের অসামঞ্জস্য দেখা দিলে, ব্রন হতে পারে। পিরিয়ডসের আগে এই কারণেই অনেক মহিলার ত্বকে ব্রন হয়। আবার পিরিয়ডস মিটে গেলে ব্রনও কমে যায়। মূলত হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য দেখা দিলেই এই অসুবিধা হয়। খুব বেশি চিন্তার কিছু নেই। তবে সমস্যা অনেক বেড়ে গেলে সতর্ক হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল। 
  • তেলমশলা, ভাজাভুজি জাতীয় খাবার বেশি খেলে, অতিরিক্ত চিনি খেলে ব্রন হতে পারে আপনার ত্বকে। প্রসেসড খাবারে অতিরিক্ত চিনি এবং নুন, দুটোই থাকে। আর জাঙ্ক ফুডে তেল, মশলা সবই বেশি। তাই এইসব ফ্রায়েড ফুড যত এড়িয়ে চলবেন, তত ভাল থাকবে ত্বকের স্বাস্থ্য। দেখা দেবে না ব্রন। 
  • অতিরিক্ত স্ট্রেসের কারণে ত্বকে দেখা দিতে পারে ব্রনর সমস্যা। অতএব স্ট্রেস কমানোর চেষ্টা করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। 
  • রাতে ঠিকভাবে ঘুম না হলে, অর্থাৎ পর্যাপ্ত ঘুমের অভাবেও কিন্তু আপনার ত্বকে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন। 
  • ত্বকে অনেকসময় আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি, যা ত্বকে ব্রনর সমস্যা বাড়িয়ে দিতে পারে। অতএব ত্বকে কোন প্রোডাক্ট ব্যবহার করবেন, তা অবশ্যই ত্বকের ধরন অনুসারে বেছে নিন। ভাল গুণমানের প্রোডাক্ট ব্যবহার করা জরুরি। আর সেনসিটিভ স্কিন যাঁদের, যেহেতু তাঁদের ক্ষেত্রে ত্বকে ব্রনর সমস্যা অন্যান্যদের তুলনায় বেশি দেখা যায়, তারা কসমেটিক্স বেছে নেওয়ার ব্যাপারে একটু বেশিই সতর্ক থাকুন।  

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget