এক্সপ্লোর

TMC News: দলে আরও গুরুত্ব প্রবীণ নেতাদের, শৃঙ্খলায় কড়া মমতা ; এক থেকে বেড়ে এবার তিনটি কমিটি

Mamata Banerjee: বৈঠকের নির্যাস হিসাবে মূলত যা উঠে এল তা হল, দলের প্রত্য়েকটি পর্যায়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দীর্ঘদিনের অনুগামী-আস্থাভাজন-প্রবীণ নেতাদের গুরুত্ব আরও বাড়ল।

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : সংসদ, বিধানসভা ও দলের জন্য পৃথক শৃঙ্খলারক্ষা কমিটিতে রদবদল করল তৃণমূল কংগ্রেস। গুরুত্ব পেলেন প্রবীণরা। জাতীয় কর্মসমিতিতে থাকলেও শৃঙ্খলারক্ষার কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের ভরকেন্দ্রে কি দায়িত্ব ভাগাভাগি হবে, না কি এখন যা আছে, তাই থাকবে ? নম্বর ওয়ান, নম্বর টুয়ের মধ্যে ক্ষমতা বৃদ্ধি কিংবা ক্ষমতা হ্রাসের কোনও সম্ভাবনা কি রয়েছে...? এই জল্পনার মধ্যেই সবার নজর ছিল তৃণমূলের সোমবারের জাতীয় কর্মসমিতির বৈঠকের দিকে। বৈঠকের নির্যাস হিসাবে মূলত যা উঠে এল তা হল, দলের প্রত্যেকটি পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী-আস্থাভাজন-প্রবীণ নেতাদের গুরুত্ব আরও বাড়ল। প্রতিটি ক্ষেত্রে মাথায় মূলত তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠরাই।তিনটি স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের কথা ঘোষণা করা হল। সংসদ, বিধানসভা এবং দলের জন্য়। এক্ষেত্রেও যাঁদের সদস্য করা হল তাঁরা প্রবীণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমাদের তিনটি ডিসসিপ্লিনারি কমিটি হয়েছে। সংসদে, বিধানসভায় ও দলে। সংসদের ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছেন- সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক। দলের ডিসিপ্লিনারি কমিটিতে- সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস ও চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ডিসিপ্লিনারি কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।" তিনি আরও জানান, কর্মসমিতিতে নতুন সংযোজন হয়েছেন- বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইঞা, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খান। এই ৫ জন নতুন সংযোজন হয়েছেন।

এই প্রেক্ষাপটে বিভিন্নমহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের বিভিন্ন কমিটিতে প্রবীণদের গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি দলের রাশ পুরোপুরি নিজের হাতেই রাখার বার্তা দিলেন ? এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "পারিবারিক দল। পারিবারিক দলের যিনি সুপ্রিমো তিনিই ঠিক করবেন, যাকে নিয়ে দলে এত দ্বন্দ্ব বলে বাইরে প্রচারিত হচ্ছে, আসলে সেটা পারিবারিক নাটক কি না, সেটাই বা কে জানে !" 

অন্যদিকের, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আক্রমণ শানিয়ে বলেন, "নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, পারফরম্যান্সটা মূল। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আনুগত্যটা মূল। পারফরম্যান্সটা নয়। আর পারফরম্যান্সে তো মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো। বাকিদের পারফরম্যান্সে আবার কে আছে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্স ভিত্তি করতে হবে, আনুগত্যটা অনেক জরুরি।"

শনিবারই এরাজ্য়ের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল। তাদের হাতে থাকা পাঁচটি আসন ধরে রাখার পাশাপাশি, বিজেপির থেকে একটি আসন ছিনিয়ে নিয়েছে তারা। পর্যবেক্ষকদের মতে, এরপরই তৃণমূলের প্রতিটি কমিটিতে যেভাবে মমতা-ঘনিষ্ঠদের বাড়তি গুরুত্ব দেওয়া হল, তা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Annapurna Yojana: ২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget