এক্সপ্লোর

Birbhum News: ওভারহেডের তারে গাছ, অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত ট্রেন চলাচল

West Bengal News: সকালে জলের তোড়ে ভেঙে যায় সাঁইথিয়ার কাছে ময়ূরাক্ষী নদীর ওপর কজওয়ে। সাঁইথিয়া-তারাপীঠ ও সাঁইথিয়া-বহরমপুর সড়কপথে যান চলাচল বন্ধ। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে জেরে বিপত্তি। আজ সকালে আমোদপুর ও কোপাই স্টেশনের মাঝে ওভারহেডের তারে গাছ পড়ে আগুন লেগে যায়। ব্যাহত রেল পরিষেবা।                                           

ব্যাহত ট্রেন চলাচল: গত দুদিন ধরে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে। সঙ্গে হাওয়ার দাপট। সেই তালিকায় রয়েছে বীরভূম জেলাও। এবার ওভারহেডের তারে গাছে ভেঙে পড়ল। তাতে দীর্ঘক্ষণ বন্ধ রেল পরিষেবা। আমোদপুর স্টেশনে আটকে পড়ে ইন্টারসিটি এক্সপ্রেস। অন্যান্য স্টেশনেও বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দ্রুত গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম জেলা: অন্যদিকে, সকালে জলের তোড়ে ভেঙে যায় সাঁইথিয়ার কাছে ময়ূরাক্ষী নদীর ওপর কজওয়ে। সাঁইথিয়া-তারাপীঠ ও সাঁইথিয়া-বহরমপুর সড়কপথে যান চলাচল বন্ধ। পাশাপাশি ঝড়ের দাপটে শান্তিনিকেতনেও ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে একাধিক গাছ। শান্তিনিকেতনের শ্যামবাটিতে সেচ দফতরের অফিস চত্বরে একটি গাছ উপড়ে রাস্তায় গিয়ে পড়ে। কেউ আহত না হলেও যান চলাচল ব্যাহত হয়।                                

এদিকে গতকাল রাত থেকে একাধিক ট্রেন বাতিল করা হয় পূর্ব রেলের শিয়ালদা শাখা। বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এঁই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে আজ সকালের মধ্যে বাতিল করা হয় ৩৮ টি লোকাল ট্রেন। শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলে। শনিবার রাতে বনগাঁ শাখার ৬ টি ট্রেন ও রবিবার সকালে ৩২ টি ট্রেন বাতিল করা হয়েছিল। বেশ কিছু ট্রেন চলেছে স্বল্প দূরত্বে। পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখাতেও ট্রেন বাতিল করা হয়। তবে তা ছিল উত্তর শাখার তুলনায় কম। সকাল সাড়ে ১০ টার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছিল পূর্ব রেল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: একনাগাড়ে ভারী বৃষ্টি, নদী বাঁধে ধস, উপকূলবর্তী জেলায় বিপুল ক্ষতি

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget