এক্সপ্লোর

Kolkata Weather Update : দুপুরেই নামল আঁধার, মুষলধারে বৃষ্টি কলকাতায়; সঙ্গে ঝড়ো হাওয়া

Weather Update : দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে

কলকাতা : তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি কলকাতায়। কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দুপুরেই আকাশ কালো করে বৃষ্টি নামল, সঙ্গে ঝড়ো হাওয়া। আনন্দপুর, সল্টলেক, লেকটাউন-সহ বিভিন্ন এলাকায় বৃ্ষ্টি চলছে। তবে, এই বৃষ্টিতেও মিলবে না স্বস্তি। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। 

সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সঙ্গে গুমোট গরম। একেবারে হাঁসফাঁস অবস্থা যাকে বলে। চাতক পাখির মতো এক ফোঁটা বৃষ্টির জন্য কার্যত অপেক্ষায় গোটা রাজ্য। অবশেষে বৃষ্টি নামল কলকাতা ও সংলগ্ন এলাকায় । দুপুরেই কার্যত আঁধার নেমে এল। শুরু হল মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর থেকে কিছু আগেই বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার কথা বলা হয়েছিল। সেইমতোই বৃষ্টি নামল। সঙ্গে ঝড়ো হাওয়া।

তবে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave Prediction) সতর্কতা থাকছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বাকি জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।

শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। যদিও উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।

প্রসঙ্গত, প্রত্যাশিত সময়ের সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। যদিও জলপাইগুড়িতে বর্ষা প্রবেশ সাধারণত হয় ৭ জুন। এদিকে, ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি। বাংলায় এবার সামান্য দেরিতে বর্ষার আগমন হচ্ছে। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget