এক্সপ্লোর

West Bengal Weather Updates: সকাল থেকে ঘন কুয়াশার প্রকোপ, খানিকটা পিছু হটল শীত, আগামী দু'দিনে হাওয়া পরিবর্তন

Weather Forecast: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়াবদল হবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পৌষের সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ল কলকাতা। পিছু হটল শীত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, তার জেরে সপ্তাহ শেষে আবহাওয়ার মেজাজ বদল। আগামী দু'দিন ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তার পর ফের নামবে তাপমাত্রা। (West Bengal Weather Updates)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়াবদল হবে। সোম ও মঙ্গলে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে তাপমাত্রা কমবে ফের। শুক্রবারের মধ্যে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। (Weather Forecast)

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমেছে।  কুয়াশার দাপট পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।  অন্য জেলাগুলিতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রকোপ রয়েছে। 

সাগরমেলা শুরুর মুখে ঘন কুয়াশার জেরে ব্যাহত ফেরি পরিষেবাও। প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ফেরি চলাচলে। সবথেকে বেশি প্রভাব পড়েছে সাগর-পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। সকালে সাগরের কচুবেড়িয়ার দিক থেকে ভেসেল ছাড়লেও পরে তা বন্ধ করে দিতে হয়। গঙ্গাসাগরে যাওয়া পুণ্যার্থীরা চরম ভোগান্তিতে। বেলা বাড়লেও কুয়াশা কমার কোন লক্ষণ নেই। কাকদ্বীপ ও সাগরে বহু মানুষ ও পুণ্যার্থী আটকে পড়েছেন।

সকাল থেকেই ঘন কুয়াশা নদিয়া জুড়ে। কমেছে দৃশ্যমানতা। ১২ নম্বর জাতীয় সড়কে ধীর গতিতে যান চলাচল করছে। কুয়াশার কারণে বন্ধ নদিয়া-বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে ফেরি চলাচল। সকাল থেকে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন ফেরিঘাটে। 

উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। বিক্ষিপ্ত ভাবে দু'এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে থাকতে পারে।

মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার থেকে পারদ নামলেও, কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। ৭ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

মঙ্গলবার হালকা বৃষ্টি র সম্ভাবনাও রয়েছে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মূলত হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ই জানুয়ারি। জেড স্ট্রিম উইন্ডের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে। রাজস্থানের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। প্রবল বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং হিমাচলপ্রদেশে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget