এক্সপ্লোর

UGC NET Result: শীঘ্রই প্রকাশিত হবে ইউজিসি নেট-এর ফলাফল, কোথায়-কীভাবে জানবেন ?

UGC NET Results 2023: বিগত ৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে আয়োজিত হয়েছিল ইউজিসি নেট। দেখে নিন সহজে কীভাবে জানবেন আপনার রেজাল্ট।

Result Update: শীঘ্রই ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করবে ডিসেম্বর, ২০২৩ পর্যায়ের ইউজিসি নেট পরীক্ষার ফলাফল। যারা যারা পরীক্ষা দিয়েছিলেন, খুব সহজেই ইউজিসি নেটের (UGC NET) অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পরীক্ষার (UGC NET Results) ফলাফল জানতে পারবেন। বিগত ৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে আয়োজিত হয়েছিল এই নেট পরীক্ষা। কীভাবে, কোথায় দেখা যাবে নেট-এর ফলাফল ?

২০২৩ সালের ডিসেম্বর মাসে সারা দেশের মোট ২৯২টি শহরে ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা নিয়েছিল NTA NET। মোট ৯,৪৫,৯১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবার। এর আগে ৩ জানুয়ারি প্রকাশ পেয়েছিল পরীক্ষার প্রভিশনাল অ্যানসার কি। এমনকী এনটিএ-র তরফে এও জানানো হয় যে প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ জানানোর জন্য ২০০ টাকা পেমেন্ট করার কথা। ৮ জানুয়ারি প্রকাশ পেয়েছিল নৃতত্ত্ব বিষয়ের অ্যান্সার কি এবং ১০ জানুয়ারি এনটিএ-র পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় অবজেকশন জানানোর পোর্টাল।

কীভাবে জানবেন পরীক্ষার ফলাফল

যে সমস্ত পরীক্ষার্থীরা ডিসেম্বর ২০২৩-এর ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিলেন, তারা নিম্নলিখিত উপায়ে খুব সহজেই ঘরে বসে নিজেদের ফলাফল এবং র‍্যাঙ্ক দেখতে পারেন।

  • ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in.-এ যেতে হবে প্রথমে।
  • তারপর একটি পেজ ওপেন হবে যেখানে পরীক্ষার্থীকে নিজের সব লগ ইন তথ্য দিতে হবে।
  • এরপর সাবমিট অপশনে প্রেস করলেই নিজের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থী।
  • ফলাফল একবার দেখে নিয়ে সহজেই তা ডাউনলোড করে নেওয়া যাবে।
  • একই রেজাল্টের একটি হার্ডকপিও চাইলে পরীক্ষার্থীরা প্রিন্ট করে রেখে দিতে পারেন।
  • অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ugcnet.ntaonline.in, DigiLocker app, UMANG app ইত্যাদির মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারেন।
  • মূলত ফলপ্রকাশের ৯০ দিনের মধ্যে এই ফলাফলের গ্রেড কার্ড পরীক্ষার্থীকে ডাউনলোড করে নিতে হয়। তারপর আর ডাউনলোড করা সম্ভব নয়।

দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ' প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এই ইউজিসি নেট (UGC NET)। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে এই বছর। কম্পিউটার-নির্ভর পরীক্ষা। প্রতিদিন দু’টি পর্বে তিন ঘণ্টা ধরে চলেছে পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়েছে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন: UPSC: 'তাঁর মতো ভুল আর কেউ না করুক', GSI-তে সপ্তম হয়ে পরীক্ষার্থীদের 'সাহায্যের বার্তা' বঙ্গ সন্তানের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget