এক্সপ্লোর

WB Election 2021: চোখ রাঙাচ্ছে করোনা, ভোটের মধ্য গগনেও বড় সভা আর করবে না বামেরা

জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভোটপ্রচার ও সোশ্যাল মাধ্যমকেই তারা ভোটপ্রার্থনার মাধ্যম করতে চাইছেন বামেরা।

কলকাতা : একদিকে বঙ্গের হাই-ভোল্টেজ ভোট মধ্য গগণে, অন্যদিকে রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। এমন পরিস্থিতিতে অনন্য সিদ্ধান্ত নিল বাম দলগুলি। সিপিএমের পক্ষ থেকে বাকি চার দফার ভোটপ্রচারে আর কোনও বড় সভা, মিটিং, মিছিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভোটপ্রচার ও সোশ্যাল মাধ্যমকেই তারা ভোটপ্রার্থনার মাধ্যম করতে চাইছেন।

বুধবার সন্ধেয় আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে বামেদের আর বড় কোনও জন-সমাবেশ পরের দফার ভোটগুলোর আগে না করার সিদ্ধান্ত জানান মহম্মদ সেলিম। পরে সিপিএমের পক্ষ থেকে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমেও জানিয়ে দেওয়া হয় যে সিদ্ধান্তে কথা।


WB Election 2021: চোখ রাঙাচ্ছে করোনা, ভোটের মধ্য গগনেও বড় সভা আর করবে না বামেরা

এমনিতেই রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতেরর পক্ষ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডের সংক্রমণে পড়েছেন ৫ হাজার ৮৯২ জন। প্রাণ গিয়েছে ২৪ জনের। রাজ্যে রোজ প্রবলভাবে বেড় চলা করোনা সংক্রমণের জন্য অনেকেই দায়ী করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে। 

ভোটের মাঝে যেভাবে প্রায় প্রত্যেকটি দল নূন্যতম করোনাবিধি তোয়াক্কা না করে মিটিং, মিছিল, জন সমাবেশ করছে তাতে করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সব মহলে। কারণ, বড় জন সমাবেশগুলিতে শারীরিক দূরত্ব রক্ষা করার কোনও বালাই থাকছে না। অধিকাংশই মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন মুখে মাস্ক পর্যন্ত না লাগিয়ে।

এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দলগুলিকে সতর্ক করার বার্তা নির্বাচন কমিশনের কাছে দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালতের নির্দেশ পেয়েই কমিশনও বাড়তি সতর্ক হয়েছে যে বিষয়টি নিয়ে। করোনা নিয়মনীতি যাতে আরও কঠোরভাবে পালন করা হয় সে বিষয়ে তারা নির্দেশ দিয়েছে বিভিন্ন মহলে।ট

শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠকও ডেকেছে। সেখানে আলোচনার মাধ্যমে কী উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে।

সেই বৈঠকে যোগ দেওয়ার আগেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বামেদের বড় জন সমাবেশ এড়ানোর সিদ্ধান্ত অবশ্য প্রশংসা কুড়িয়েছে নেটমহলে। তবে জনসমাবেশ না করার সিদ্ধান্তে তাদের ভোটবাক্সে কোনও প্রভাব পড়বে কি না, সে উত্তর মিলবে ২ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget