এক্সপ্লোর

WB Election 2021 News: ধুপগুড়ির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

West Bengal Elections 2021: অভিযোগ, ২০১৮ সালে প্রাইমারি স্কুল ও জলসম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে ১৩ জনের কাছ থেকে প্রায় ৮৩ লক্ষ টাকা নিয়েছিলেন ধুপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: নিয়োগ দুর্নীতিতে জড়িত বিধায়ক? টেট, আপার প্রাইমারি বা বন সহায়ক-রাজ্য সরকারের একের পর এক চাকরিতে উঠেছে দুর্নীতির অভিযোগ! যা নিয়ে ভোটের মুখে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা। এই প্রেক্ষাপটে এবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ! যার প্রতিবাদে রবিবার পৃথকভাবে মিছিল করল বিজেপি ও সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।

অভিযোগ, ২০১৮ সালে প্রাইমারি স্কুল ও জলসম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে ১৩ জনের কাছ থেকে প্রায় ৮৩ লক্ষ টাকা নিয়েছিলেন ধুপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায়। কিন্তু ৩ বছর হতে চললেও এখনও কেউ চাকরি পাননি!

অভিযোগকারীর কথায়, ‘চাকরি দেওয়ার নাম করে আমার থেকে ৭ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছেন ধুপগুড়ির বিধায়ক মিতালি রায়। এখন টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছি। কিন্ত আজ দেব, কাল দেব করে চার মাস থেকে ঘুরিয়ে যাচ্ছেন তিনি। ২০১৮ সালের অক্টোবর মাসে দিয়েছিলাম। আমাদের কলকাতাতেও নিয়ে যাওয়া হয়েছিল। ইন্টারভিউও হয়েছিল। কিন্ত পরে জানতে পারলাম, ভুয়ো ইন্টারভিউ হয়েছিল। ১৩ জনের থেকে মোট ৮৩ লক্ষ টাকা নেন বিধায়ক।’

অভিযোগকারীদের আরও দাবি, প্রতারিতদের মধ্যে রয়েছেন এক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানও!

এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘কাক কাকের মাংস খায় না। কিন্ত তৃণমূলের বিধায়কেরা তৃণমূলের প্রধানদের কাছ থেকেই চাকরি দেওয়ার নাম করে টাকা লুঠ করে খাচ্ছে। পশ্চিম বাংলায় চলছে লুঠের সরকার, কাটমানির সরকার। চাকরি দেওয়ার নাম করে যুবক যুবতীদের কাছ থেকে টাকা লুঠ করে সেই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায়। মিতালি রায়ের বাড়ি এবার ঘেরাও করব। টাকা না দিলে মানুষ গাছে বেধে মারবে।’

জলপাইগুড়ির ডিওয়াইএফআই নেতা নির্মাল্য ভট্টাচার্য বলেছেন, ‘চাকরিপ্রার্থীদের সাথে প্রতারণা করছে মিতালি রায়। আমাদের দাবি, অবিলম্বে ঘুষখোর বিধায়কের পদত্যাগ করতে হবে এবং চাকরিপ্রার্থীদের ঘুষের ৮৩ লক্ষ টাকা ফেরত দিতে হবে।’

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক।  তাঁর দাবি, ‘আমার কিছু বলার নেই। দল বিষয়টা দেখছে। গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। আমাকে এখনও কেউ কিছু বলেনি। দল জিজ্ঞাসা করলে বলব।’

রাজ্য নেতৃত্বের কোর্টে বল ঠেলেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। তাঁর বক্তব্য, ‘কোনও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ থাকলে উপর মহলে পাঠিয়ে দিতে পারি। কিন্ত এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না।’

তবে ভোটের মুখে খোদ বিধায়কের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসকদলের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget