এক্সপ্লোর

Menstrual Hygiene Day Exclusive: কলকাতার সব শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন জোগানের অঙ্গীকার ঋতাভরীর

'মা সারদা মাসিক চলাকালীন নিজে ঠাকুরের জন্য রান্না করতেন, পুজো করতেন। আর সেটা শ্রী রামকৃষ্ণের অমতে নয়, তাঁর ইচ্ছেতে...'। রুপোলি পর্দায় বলা নিজের এই কথাটা বাস্তব জীবনেও মনে প্রাণে বিশ্বাস করেন ঋতাভরী চক্রবর্তী। ঋতুচক্র নিয়ে সমস্ত ভ্রান্ত ধারণা, কুসংস্কারের বিরুদ্ধে নিজের মতামত দিতে কখনও পিছপা হননি তিনি। শুধু কি তাই, ঋতাভরী স্বপ্ন দেখেন, কলকাতা প্রথম এমন শহর হবে, যেখানে প্রত্যেক সাধারণ শৌচালয় থাকবে প্যাড ভেন্ডিং মেশিন।

কলকাতা: 'মা সারদা মাসিক চলাকালীন নিজে ঠাকুরের জন্য রান্না করতেন, পুজো করতেন। আর সেটা শ্রী রামকৃষ্ণের অমতে নয়, তাঁর ইচ্ছেতে...'। রুপোলি পর্দায় বলা নিজের এই কথাটা বাস্তব জীবনেও মনে প্রাণে বিশ্বাস করেন ঋতাভরী চক্রবর্তী। ঋতুচক্র নিয়ে সমস্ত ভ্রান্ত ধারণা, কুসংস্কারের বিরুদ্ধে নিজের মতামত দিতে কখনও পিছপা হননি তিনি। শুধু কি তাই, ঋতাভরী স্বপ্ন দেখেন, কলকাতা প্রথম এমন শহর হবে, যেখানে প্রত্যেক সাধারণ শৌচালয় থাকবে প্যাড ভেন্ডিং মেশিন।

আজ ঋতুচক্র সংক্রান্ত স্বাস্থ্য দিবস। কিন্তু কেবল কোনও বিশেষ দিন নয়, নারীদের ঋতুচক্র সংক্রান্ত স্বাস্থ্য মেনে চলা উচিত প্রতিটা দিন। প্রয়োজন এই বিষয়ে সচেতনতারও। ঋতাভরী বলছেন, 'ছোটবেলায় স্কুলে অনেক ছেলে বন্ধু ছিল। তাদের থেকে ঋতুচক্র নিয়ে খুব অদ্ভুত সব তথ্য শুনতাম। রান্নাঘরে যাওয়া যাবে না.. পুজো করা যাবে না। অবাক লাগত। মনে হয় ঋতুচক্র তো মেয়েদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। বড় হয়ে বুঝি, পৌরাণিক এই নিয়মগুলো বানানো হয়েছিল বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। যুগ বদলেছে। মেয়েরা এখন নিজেদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। এখন ঋতুচক্র নিয়ে লুকিয়ে কথা বলা অর্থহীন। বরং যত বেশি মানুষ খোলাখুলি কথা বলবে, তত সচেতনতা বাড়বে।'

তবে শুধু সচেতনতা প্রচার নয়, 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র শর্বরী স্বপ্ন দেখেছিলেন কলকাতাকে প্রথম এমন শহর বানানো যেখানে প্রত্যেক সাধারণ শৌচালয় থাকবে প্যাড ভেন্ডিং মেশিন। রাস্তায় প্রয়োজন হলে যে কেউ সেই মেশিন থেকে স্যানিটারি ন্য়াপকিন সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে। এই বিষয়ে প্রথম বাংলার প্যাডম্যান শোভনের সঙ্গেই পরিকল্পনা করেছিলেন ঋতাভরী। অভিনেত্রী বলছেন, 'একটি সম্মেলনে গিয়ে শোভনের সঙ্গে আমার আলাপ। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঋতুচক্র সংক্রান্ত স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করে ও। শোভনের সঙ্গে কথা বলেই এই কাজটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর রাহুল। ইতিমধ্যেই আমরা কলকাতার ১০০টা সাধারণ শৌচালয়ে প্যাড ভেন্ডিং মেশিন বসিয়েছি। করোনা পরিস্থিতির জন্য এখন সমস্ত কাজ বন্ধ পড়ে রয়েছে। নতুন করে কোনও সমস্যা না আসলে এই বছরের মধ্যেই শহরের সমস্ত সাধারণ শৌচালয়ে প্যাড ভেন্ডিং মেশিন থাকবে। যখন কাজটা হাতে নিয়েছি, শেষ করেই ছাড়ব। আর হ্যাঁ, এই কাজে যারা আমাদের অর্থসাহায্য করেছেন, তাঁদের বেশিরভাগই পুরুষ।'

ঋতুচক্র ছোটদের পাঠ্যের বিষয় হোক, মত ঋতাভরীর। বললেন, 'ঋতুচক্র না হলে তো পৃথিবীতে নতুন জীবন সৃষ্টিই হবে না। সব স্তব্ধ হয়ে যাবে। একবিংশ শতাব্দীতে এসে ঋতুচক্র গোপন করার নয়, আরও বেশি করে আলোচনার বিষয় হোক।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget