এক্সপ্লোর

Belashuru: 'অতীন্দ্র দাদা'র মতো মানুষ বিরল, 'বেলাশুরু'তে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের শ্যুটিংয়ের কাহিনি প্রকাশ্যে

Belashuru Update: মাথায় গুরুতর চোট নিয়েও কলকাতা থেকে টাকি গিয়ে শ্যুটিং সেরেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। কারণ তিনি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কথা দিয়েছিলেন। সেই কথা তাঁকে রাখতেই হত।

কলকাতা: কথা দিলে সেই কথা রাখতেই হবে। এমনই তাঁর শিক্ষা, এমনই তাঁর অভ্যাস। যত বিপর্যয়ই হোক না কেন, যত সমস্যাই হোক না কেন, কাউকে কথা দিলে তা রাখেন তিনি। তিনি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad Sengupta)। প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে চলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত, 'বোলাশুরু' (Belashuru)। আর সেই ছবির বিভিন্ন 'বিহাইন্ড দ্য সিনস' ভিডিও পোস্ট হচ্ছে প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া পেজে। সেখানেই উঠে এল 'তিন্নির অতীন্দ্র দাদা'র কথা। 

'তিন্নির অতীন্দ্র দাদা'

এদিন 'উইন্ডোজ'-এর পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে সোহিনী সেনগুপ্তকে বলতে শোনা যায়, 'সেদিন আসলে বাবা আসার সময় বাথরুমে পড়ে গিয়েছিল। মাথায় কেটে গিয়েছিল। সপ্তর্ষি (সপ্তর্ষি মৌলিক) খুব ভয় পেয়ে যায়। এত বয়সে পড়ে গেছে, মাথায় লেগেছে, পারবে কি না।' কিন্তু রুদ্রপ্রসাদ তাঁর কথার খেলাপ করতে নারাজ। বলেন, 'না না না। আমি কথা দিয়েছি শিবুকে আমি যাব।' তখন বাড়ির সকলে রাজিও হন। 

মাথায় গুরুতর চোট নিয়েও কলকাতা থেকে টাকি গিয়ে শ্যুটিং সেরেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। কারণ তিনি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কথা দিয়েছিলেন। সেই কথা তাঁকে রাখতেই হত। ছবিতে তিনি তিন্নির অতীন্দ্র দাদা। স্বাতীলেখা সেনগুপ্তের সামনে তাঁকে বসে সংলাপ বলতে শোনা যায়, 'এই তিন্নি, চিনতে পারছিস? আমি অতীন্দ্র দাদা।' বাধা বিপত্তি পেরিয়েও অভিনেতার কথা রাখা যে তাঁর কর্তব্য তার শিক্ষা আরও একবার। তার প্রমাণও ফের একবার দিলেন রুদ্রপ্রসাদ।

আরও পড়ুন: Belashuru: পৃথিবীতে আর নেই স্বাতীলেখা, স্মৃতিচারণায় তাঁর ডাবিংয়ের মুহূর্ত শেয়ার শিবপ্রসাদের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

এদিন প্রযোজনা সংস্থার তরফে ভিডিও পোস্ট করে লেখা হয়, 'আমাদের স্যার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। আজ অবধি তার কাছে তার কথার দাম তার নিজের থেকেও বেশী! এমন মানুষ এখন বিরল। আপনি সুস্থ থাকুন... ভালো থাকুন।' (অপরিবর্তিত)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget