এক্সপ্লোর

'ছেলে থাকলে পোশাক নিয়ে না ভেবে তাকে মেয়েদের সম্মান করতে শেখাতাম'

এবিপি লাইভের কাছে নতুন ছবিতে কাজ করার অভিজ্ঞতার গল্প শোনালেন গৌরব চক্রবর্তী

কলকাতা: খবরের কাগজে ধর্ষণের খবর দেখলে পাতা উল্টে নেন তিনি, পড়েন না, চ্যানেল বদলে দেন। ২০২১ সালে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়াকাণ্ড দেশের আর সব মানুষের মত বিব্রত করেছিল তাঁকেও। সেই নামেই তৈরি হচ্ছে ছবি। চিত্রনাট্য শোনার পর চুপ করে বসেছিলেন কিছুক্ষণ, কথা বলতে পারেননি। একটা ১৩ বছরের মেয়ের গল্প এটা। তবে শৈশবের নয়, এই গল্প লড়াইয়ের। আগামীকাল মুক্তি পাচ্ছে অংশুমান প্রত্যুষের নতুন ছবি 'নির্ভয়া' (Nirbhaya)। একজন গণধর্ষণের শিকার হলে দোষীকে শাস্তি দেয় আইন। কিন্তু ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নির্যাতিতাকে? সেই গল্পকেই পর্দায় তুলে ধরবে 'নির্ভয়া'। এবিপি লাইভের কাছে নতুন ছবিতে কাজ করার অভিজ্ঞতার গল্প শোনালেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। 

দোষীর শাস্তি হয়, কিন্তু নির্যাতিতার প্রতি কী সঠিক দায়িত্ব পালন করে সমাজ? ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে গৌরবকে। এই ছবিতে অভিনয় করা কী গুরুদায়িত্ব ছিল? অভিনেতা বলছেন, 'প্রথমবার চিত্রনাট্য শুনে কথা বলতে পারিনি। ধর্ষণ বিষয়টা বরাবরই আমায় ভীষণ বিব্রত করে। আমার আশা, এই ছবিটা প্রত্যেকটা দর্শককে বিব্রত করবে, ভাবাবে। নির্যাতিতার প্রতি যে সমাজেরও একটা দায়িত্ব রয়েছে, সেটা ভাবাবে সবাইকে।'

খবর এড়িয়ে যান, অথচ দিনের পর দিন শ্যুটিং করতে হয়েছে এই বিষয়বস্তু নিয়েই। ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলেছে এই ছবি? গৌরব বলছেন, 'আমি কখনও অভিনয় শিখিনি। আমার জীবনে সব অভিনয় শিক্ষাই অভিজ্ঞতা থেকে। আমি এমন অভিনেতা নই যে সেট থেকে বেরিয়েও চরিত্রে ডুবে থাকব। সুইচ অন সুইচ অফটা আমি পারি। কিন্তু এি ছবিটার ঘোর কাটাতে সময় লেগেছে আমারও।'

সমাজে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সবচেয়ে জরুরী কী? গৌরব বলছেন, 'আমার মনে হয়, পারবারিক শিক্ষা। আমার যদি একজন মেয়ে থাকে আর একজন ছেলে থাকে আমি কখনও মেয়েকে শেখাব না, এই পোশাক পরবে না বা ওখানে যাবে না। বরং ছেলেকে শেখাব, মেয়েদের সম্মান করা উচিত। কারণ আমি এই শিক্ষাতেই বড় হয়েছি। মেয়েদের বাধা দেওয়ার থেকে পুরুষদের শিক্ষা দেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। সমাজের পুরুষেরা ভালো হলে মেয়েদের আর সুরক্ষা নিয়ে ভাবতে হবে না। '

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget