এক্সপ্লোর

...বলতেন, 'মৃত্যু নিয়ে আমি ভাবি না'

Soumitra Chatterjee death anniversory: বছর ঘুরেছে কিন্তু তাঁর শূন্যতা বাঙালি অনুভব করেছে প্রতিটা দিন। সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। 

কলকাতা: ঠিক এক বছর আগে আজকের দিনে থেমে গিয়েছিল বাংলা চলচ্চিত্র জগতে এক কিংবদন্তির পদচারণা। বার বার যে মানুষের প্রেমে পড়েছে আট থেকে আশি, তাঁর মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা। টিভির পর্দায় নিমতলা শ্মশানে শেষ বিদায়ের সেই দৃশ্য দেখতে দেখতে চোখ ভিজে এসেছিল অনেকের। বাবার কপালে শেষবারের জন্য চুম্বন এঁকে দিয়েছিলেন মেয়ে পৌলমী বসু। বছর ঘুরেছে কিন্তু তাঁর শূন্যতা বাঙালি অনুভব করেছে প্রতিটা দিন। সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। 

তিনি সকলের সৌমিত্র জ্যেঠু.. কাকু.. কিন্তু একজন মানুষের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় সহযোদ্ধা.. সহকর্মী.. সর্বোপরি একজন বাবা। পৌলমী বসু। গতকাল রাতে মঞ্চে নাটক উপস্থাপনা ছিল, টানা অনুশীলনও চলছে। আজ, একটা দিন ছুটি। বাড়িতে রয়েছেন তিনি। এবিপি লাইভের পক্ষ থেকে ফোন করা হয়েছিল কিংবদন্তি কন্যাকে। পৌলমী বললেন, 'তিথি মেনে বাবার মৃত্যুবার্ষিকীর কাজ হয়ে গিয়েছে ৪ তারিখ। আজ দিনটা আমরা পরিবারের সবাই ওঁকে নিজের মত করে স্মরণ করব, একসঙ্গে থাকব।'

বাবা তাঁকে অনুপ্রাণিত করেছেন প্রতি মুহূর্তে। পৌলমী বলছেন, 'বাকি পৃথিবীর কাছে উনি একজন বাইরের মানুষ। কারও সঙ্গে হয়ত ওনার একবার-দুবার দেখা হয়েছে। তখন উনি কিছু বলেছেন, সেটাই তাঁরা মনে রেখেছেন সারা জীবন। কিন্তু আমার কাছে উনি আমার বাবা। সারা জীবন উনি আমার পাশে থেকেছেন, জীবনের প্রতিটা পদে আমার বন্ধু হয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার কাছে একজন অসাধারণ বাবা আর একজন ভীষণ ভালো বন্ধু। ৩৬ বছর একসঙ্গে কাজ করেছি আমরা। বাবা আমার সহযোদ্ধা.. সহকর্মী.. আর একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। উনি যেভাবে জীবন যাপন করতেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় একটা শিক্ষা। নাটকের মঞ্চে সবসময় ওনার না থাকাটা মনে হয়। যাঁর সঙ্গে মঞ্চে এতদিনের রসায়ন, পার্টনারশিপ, সে চলে গেলে তো একটা বিশাল বড় শূন্যতা তৈরি হয়।'

কাজ করতে ভালোবাসতেন সৌমিত্রবাবু, ভালোবাসতেন বাঁচতেও। পৌলমী বলছেন, 'যখনই মৃত্যু নিয়ে আমাদের কথা হত, উনি বলতেন, মৃত্যু নিয়ে আমি ভাবি না। যতদিন বাঁচব, বাঁচাটাকে অর্থপূর্ণ করে তুলতে হবে। মৃত্যুর পর কি হল আমি দেখতে আসব না। কিন্তু যতদিন আমি বাঁচব আমার জীবনটা যেন অর্থপূর্ণ হয়.. সেখানে ভালোবাসা থাকবে, সৃজনশীলতা থাকবে। মৃত্যু যেদিন আসবে সেদিন আমায় যেতে হবে। কিন্তু যতদিন আছি, সুন্দর করে বাঁচব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget