এক্সপ্লোর

Sankha Ghosh Death: শঙ্খদা নয়, ওঁকে বলা হত স্বয়ং খোদা: স্মরণজিৎ

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বর্ষীয়ান লেখক ও কবি শঙ্খ ঘোষের। করোনা বিধি মেনেই নিমতলা শ্মশানে আজ শেষকৃত্য সম্পন্ন হয় কবির। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাহিত্যিকরাও। শঙ্খ ঘোষের স্মৃতি এবিপি লাইভকে শোনালেন স্মরণজিৎ চক্রবর্তী। 

কলকাতা: থামল দীর্ঘদিনের কলম। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বর্ষীয়ান লেখক ও কবি শঙ্খ ঘোষের। করোনা বিধি মেনেই নিমতলা শ্মশানে আজ শেষকৃত্য সম্পন্ন হয় কবির। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাহিত্যিকরাও। শঙ্খ ঘোষের স্মৃতি এবিপি লাইভকে শোনালেন স্মরণজিৎ চক্রবর্তী। 

ক্লাস এইট কি নাইন থেকেই পাঠ্যে থাকত তাঁর লেখা কবিতা। কবির সঙ্গে সেই আলাপ অপর কবির। স্মরণজিৎ বলছেন, শঙ্খ ঘোষের কবিতা থেকে শিক্ষা পেয়েছি অনেক। উনি তো সবার কাছে স্যার ছিলেন। লেখার মধ্যে দিয়ে হালকাভাবেই অনেক গভীর শিক্ষা দিয়ে যেতে পারতেন যেন। আর আমার মনে হয়, একজন লেখক বা কবির সার্থকতা তখনই, যখন তাঁর কবিতা বা লেখা প্রবাদ হিসাবে ব্যবহার হয়। শঙ্খ ঘোষের 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তো যাঁরা কবিতা পড়েননি তাঁরাও ব্যবহার করেন। এখনও।'

কবির কথা বলতে বলতে বারবার কবিতার লাইন মনে আসে লেখকের। শঙ্খ ঘোষের লেখনির মধ্যে অদ্ভুত এক নির্লিপ্ত অনুভূতি খুঁজে পেতেন স্মরণজিৎ। তাঁর কথায়, 'টেনিসনের লেখায় আমি এমন নির্লিপ্ত অনুভূতি খুঁজে পেয়েছি। শঙ্খ ঘোষ লিখেছিলেন, 'ছিল, নেই/মাত্র এই'। জীবনের প্রতি ওঁর একটা দার্শনিক নির্লিপ্তি ছিল। ওনার লেখার মধ্য দিয়ে উনি শিখিয়ে গিয়েছেন, 'দ্বিধাহীন আনুগত্য' নয়। নিজেকে নিজে প্রশ্ন করার সাহস যুগিয়েছেন উনি।'

ব্যক্তিগত কাটানো তেমন স্মৃতি মনে পড়ে না স্মরণজিতের। লেখকের সঙ্গে দেখা হয়েছিল মাত্র একবার। একটি অনুষ্ঠানে। স্মরণজিৎ বলছেন, '২০১৯ সালে নববর্ষের দিন আমি প্রথমবার সামনে থেকে দেখি শঙ্খ ঘোষকে। উনি একটু অসুস্থ ছিলেন। আমি গিয়ে প্রণাম করি। এমনই হঠাৎ করে গিয়েছিলাম যে উনি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন একটু। কোনওদিন কথা হয়নি সেভাবে। চিরকাল সমীহ করে চলেছি মানুষটাকে।' 

শঙ্খ ঘোষের লেখা অসংখ্য প্রিয় কবিতা, লেখনি রয়েছে লেখকের। স্কুলজীবন থেকে শুরু করে আজও কত কিছু শিখিয়ে যায় শঙ্খ ঘোষের কলম।  'কবিতা মহলে একটি নাম ছিল শঙ্খ ঘোষের। তাঁকে শঙ্খদা না বলে, বলা হত স্বয়ং খোদা।' কথার শেষে যোগ করলেন স্মরণজিৎ।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget