এক্সপ্লোর

Web Series: ম্যাজিক থেকে গোয়েন্দা গল্প, সপ্তাহান্তে দেখে নিতে পারেন এই ৫ ওয়েব সিরিজ

Web Series Update: এবিপি লাইভ বেছে দিল তেমন কিছু ওয়েব সিরিজকে যা আপনি ফাঁকা সময়ে বসে দেখে ফেলতেই পারেন।       

কলকাতা: বড়পর্দায় ছবি দেখা পাশাপাশি সাধারণ মানুষের টেলিভিশনে সিনেমা দেখার অভ্যাস ছিলই। কিন্তু বর্তমানে মানুষের হাতে এসে গিয়েছে ছবি বা সিরিজ দেখার আরও বড় একটি মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্ম। ব্যস্ত জীবনযাত্রায় নিজের সময় মতো সিনেমা বা সিরিজ দেখতে পাওয়ার সুবিধাই বোধহয় ওটিটিকে এতটা জনপ্রিয় করে তুলেছে। কিছু ছবি হয়ত বড়পর্দায় দেখার মতো নয়, কিন্তু তার মান যথেষ্ট ভালো। এবিপি লাইভ বেছে দিল তেমন কিছু ওয়েব সিরিজকে যা আপনি ফাঁকা সময়ে বসে দেখে ফেলতেই পারেন।                                                                                                                                                                                                                                                                     

ডিটেকটিভ বুমরাহ (Detective Boomrah)                                                                                                       

এই গল্প এক কাল্পনিক গোয়েন্দার। ডিটেকটিভ বুমরাহ ও তার সঙ্গে একটি হোটেলের ঘরের রহস্য সমাধানে নামে। একটি হোটেলের বন্ধ এক ঘরে হঠাৎ উদয় হয় একজনের। তারপরে সে সেই ঘরের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এই রহস্য উদঘাটন করতেই আসরে নামে ডিটেকটিভ বুমরাহ। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) দেখা যাচ্ছে এই সিরিজ।                                                                                                                           

বাবলি বাউন্সার (Babli Bouncer)                                                                                                                   

এই গল্প এক গ্রামের মেয়ের। সে তার গ্রামে বডি বিল্ডিং-এর জন্য পরিচিত। গ্রাম থেকে শুরু হয়ে তাঁর গল্প গিয়ে পৌঁছয় শহরে। তাঁর সঙ্গে কেউ অন্যায় করতে ভয় পেত। পুরুষতান্ত্রিক সমাজের বুকে এক মহিলা বাউন্সারের গল্প এই বাবলি বাউন্সার। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) দেখা যাচ্ছে এই সিরিজ।                           

 

আরও পড়ুন: Prosenjit Weds Rituparna: নির্ধারিত দিনের আগেই ফাঁস প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের রহস্য!

 

পিনোচ্চিও: আ ট্রু স্টোরি (Pinocchio: A True Story)

মিথ্যে কথা বললেই নাকি নাক লম্বা হয়ে যায় কাঠের তৈরি সেই ছেলের। এহেন পিনোচ্চিও-র গল্প নিয়েই অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-তে । এক কাঠের মিস্ত্রি তৈরি করেছিল এক কাঠের তৈরি পুতুলকে। জাদুবলে সে জীবন্ত হয়ে ওঠে। অ্যানিমেটেড এই ছবিতে রয়েছে আবেগের ওঠাপড়াও।                                                     

চিন্তা মণি (Chintaa Mani)

তিন বন্ধু হঠাৎ আবিষ্কার করে এক ম্যাজিক পাথর বা মণির। অদ্ভুত ক্ষমতা এই পাথরের। এর মাধ্যমে হয় কোনও ইচ্ছাপূরণ করা যায়, নাহলে দেখে ফেলা যায় ভবিষ্যকে। তিন বন্ধু বেছে নেয় ভবিষ্যত দেখাকেই। কিন্তু তাদের ভবিষ্যৎ তেমন কাঙ্খিত দেখায় না। ফলে তারা তা বদলাতে চায়। তখনই বাঁধে গন্ডোগোল। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে এই সিরিজ।                                                                                                                                                 

যোগী (Jogi)

১৯৯৪ সালের দিল্লি রায়টের ঘটনাকে পর্দায় তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। তদকালীন বর্তমান পরিস্থিতিতে যোগী ও তার বন্ধুরা কিভাবে লড়াই করে, বাস্তব থেকে অনুপ্রাণিত সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। নেটফ্লিক্সে (Netflix)-এ মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ। দর্শকদেরও পছন্দ হয়েছে।

 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget