এক্সপ্লোর

Stroke Prevention Tips: ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন, রোজকার ৬ অভ্যাস আটকাতে পারে এই বিপদ

Mithun Chakraborty Ischemic stroke: ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন চক্রবর্তী। ৮৭ শতাংশ ক্ষেত্রেই এই স্ট্রোক দেখা যায়।

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে বেরিয়েই তিনি সাংবাদিকদের জানান, বেশি খাবার খাওয়ার দোষেই নাকি স্ট্রোক হয়েছে! চিকিৎসকরা এই বিষয়ে সাবধান করেছেন। খাওয়া নিয়ন্ত্রণ করতে বলেছেন তাঁকে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান  অভিনেতা। তার সঙ্গে খাওয়ার সম্পর্ক কী? রয়েছে। তবে তার আগে জানতে হবে ব্রেন স্ট্রোকের ধরনধারন।

ইসকেমিক ব্রেন স্ট্রোক

ইসকেমিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন। ৮৭ শতাংশ ক্ষেত্রে এই ধরনের স্ট্রোক হতে দেখা যায়। হার্ট থেকে ব্রেনে রক্ত পরিবহনের পথে বাধা এলে এই স্ট্রোক হয়। ওই নির্দিষ্ট ধমনীতে রক্ত জমাট বাঁধলে বা ক্লট হলে ব্রেনে রক্ত কম যায়। এর ফলে মস্তিষ্কের কোশগুলিতে অক্সিজেন কম পৌঁছায়। মস্তিষ্কের কোশগুলি দুর্বল হতে শুরু করে। এর পরের ঘটনাটাই স্ট্রোক।

কীভাবে এই ক্লট হয় ?

রক্তে দুইভাবে ক্লট হয়। একটি বলা হয় স্থানীয় রক্ত জমাট বাঁধা। যাকে থ্রম্বাসও বলে। অন্য ক্ষেত্রে শরীরের অন্য স্থান থেকে ক্লট এসে ওই অংশে বাসা বাঁধে। একে এমবোলাস বলে। 

স্ট্রোক কেন হয় ?

স্ট্রোক হয় রক্ত জমাট বাঁধার কারণে। তবে রক্ত জমাট বাঁধার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। চিকিৎসকদের কথায়, এই কারণগুলি হল - 

  • উচ্চ রক্তচাপ
  • কোলেস্টেরল
  • ডায়াবেটিস
  • মদ্যপান
  • ধূমপান
  • অতিরিক্ত ওজন
  • চলাফেরা কমে যাওয়া
  • পারিবারিক ইতিহাস

উপরের কারণগুলি স্ট্রোকের আশঙ্কা বাড়িয়ে দেয়। এর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের পিছনে বড় কারণ অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া। আর সেই অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার কথাই শোনা যায় বর্ষীয়ান অভিনেতার মুখে।

স্ট্রোক এড়াতে কী করা জরুরি ?

  • ধূমপান কমাতে হবে।
  • মদ্যপান বন্ধ করা জরুরি।
  • উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ রক্তচাপ রক্তের পরিবহনের গুরুত্বপূর্ণ দিক।
  • সুগারের সমস্যাও নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ সুগার বা ডায়াবেটিস একসঙ্গে আরও বেশ কিছু রোগ ডেকে আনতে পারে। তার মধ্যেই রয়েছে উচ্চ রক্তচাপ।
  • নিয়মিত ব্যায়াম - নিয়মিত শরীরচর্চা এই অনেকগুলি রোগেরই সুরাহা হতে পারে। সুগার, প্রেশারের মতো সমস্যার অন্যতম কারণ অতিরিক্ত ওজন।
  • খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ - বর্ষীয়ান অভিনেতা যা বলেছেন, তা কোনওভাবেই এড়ানোর উপায় নেই। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ওজন বাড়তে থাকে। তার সঙ্গে একাধিক রোগের কারণ হয়ে ওঠে বেশি খাওয়ার অভ্যাস। তাই সেখানও লাগাম টানা জরুরি।

আরও পড়ুন - Coughing: রোগ সারলেও কাশি কমেনি ? কখন, কেন সতর্ক হবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget