এক্সপ্লোর

Air Pollution: কাপড় শুকনোয় দূষণ! দীর্ঘ গবেষণায় দাবি বিজ্ঞানীদের

Laundry Drying: ঘরোয়া ওয়াশিং মেশিন বা ড্রায়ার থেকে ছড়ায় মাইক্রোফাইবার। বিকল্প পদ্ধতিতেও বাতলে দিলেন বিজ্ঞানীরা।

লন্ডন: শিল্পাঞ্চল থেকে পরিবেশ দূষণ (Pollution) হয়, তা সকলেরই জানা। দৈনন্দিন জীবনে পেট্রোল-ডিজেলে চলা গাড়ি হোক বা বাড়ি-অফিসে ব্যবহার করা এসি, সবক্ষেত্রেই কার্বন ফুটপ্রিন্ট রয়েছে অর্থাৎ পরিবেশ দূষণে কমবেশি অবদান রয়েছে। এবার বিজ্ঞানীদের একটি সমীক্ষায় সামনে এল আরও একটি কারণ। প্রতিদিন গৃহস্থ বাড়িতে জামাকাপড় ধোওয়ার জন্য যে ওয়াশিং মেশিন (Washing Machine) ব্যবহার করা হয়, সেখান থেকেও হয় পরিবেশ দূষণ।  

কীভাবে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় শুকানোর সময় বায়ুদূষণে মাইক্রোফাইবার (Microfibre) ছড়িয়ে পড়ে। যা পরিবেশ দূষণ ঘটায়। যে ধরনের ওয়াশিং মেশিন তাপমাত্রার ব্যবহারের বদলে শুধুমাত্র ঘূর্ণনের (Tumble) মাধ্যমে কাপড় শুকনোর কাজ করে সেখানেই এই ধরনের মাইক্রোফাইবার অধিক পরিমাণে ছড়ায়।

কারা করেছে গবেষণা?
নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের (Northumbria University) গবেষকরা বহুজাতিক সংস্থা প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল (Procter and Gamble)-এর সঙ্গে মিলে এই গবেষণা করেছে। মেশিনে কাপড় ধোওয়ার সময় কত পরিমাণ মাইক্রোফাইবার ছড়ায়, মেশিনের লিন্ট ফিল্টারে (Lint Filter)-এ কত পরিমাণ মাইক্রোফাইবার আটকে যায়, সেগুলি পরীক্ষা করে দেখা হয়েছে। সায়েন্স জার্নাল প্লস ওয়ান (PlOS ONE)-এ গবেষণা প্রকাশিত হয়েছে।

কী বলছেন গবেষকরা:
ঘরে যে ওয়াশিং মেশিন, ড্রায়ার ব্যবহার করা হয় তাতে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোফাইবার তৈরি হয়। যা বায়ু দূষণ যেমন করে তেমনই জলের সঙ্গেও মেশে। ফ্যাব্রিক কন্ডিশনার (fabric conditioner) এবং ড্রায়ার শিট ব্য়বহার করলে মাইক্রোফাইবারের পরিমাণ অনেক কমে যায়। যে লিন্ট ফিল্টার (Lint Filter) থাকে তার ছিদ্রের (Pores)-এর সংখ্যার উপর নির্ভর করে কতটা মাইক্রোফাইবার পরিবেশে বেরবে। গবেষকরা জানিয়েছেন লিন্ট ফিল্টার কটন তন্তুর থেকে পলিয়েস্টারের তন্তু বেশি পরিমাণে আটকাতে পারে। অর্থাৎ পরিবেশে যে মাইক্রোফাইবার ছড়িয়ে পড়ে তা মূলত কটন তন্তু হয়ে থাকে।

কোথায় হয়েছে সমীক্ষা?
ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন ধরনের কাপড় (polyester and cotton), কাপড় ধোওয়ার ধরনের উপর সমীক্ষা হয়েছে। গবেষখ দলের তরফে কেলি শেরিডন (Kelly Sheridan) বলেছেন, 'পুরো গবেষণায় আমরা দেখেছি ঘরে কাপড় ধোওয়া এবং শুকনোর প্রক্রিয়ায় বিপুল পরিমাণ মাইক্রোফাইবার বেরোয় যা অত্যন্ত উদ্বেগের।' তিনি আরও বলেন, 'মানব শরীরের উপর এর কী প্রভাব তা বোঝানো প্রয়োজন। শুধু মানবশরীরই নয়, পরিবেশের উপরও প্রভাব রয়েছে। বায়ুতে যা মিশছে তার সঙ্গেই জলে যে পরিমাণ মাইক্রোফাইবার (Microfibre) মিশছে তা যথেষ্ট চিন্তার।'

যারা ঘরোয়া ওয়াশিং মেশিন বা ড্রায়ার তৈরি করেন তাঁদের দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তন আনা উচিত বলে মনে করছেন গবেষকরা। তার জন্য় বেশ কিছু বিকল্প পদ্ধতির কথাও বলেছেন তাঁরা।

আরও পড়ুন: বিট থেকে তরমুজ, রক্তচাপ লাগামে রাখতে পাতে থাকুক ফল-সব্জি

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget