এক্সপ্লোর

দিল্লি দাঙ্গা: জবাবদিহির সমন এড়াল ফেসবুক, চূড়ান্ত সতর্কবার্তা পাঠাচ্ছে দিল্লি বিধানসভার প্যানেল

বেজায় চটেছে দিল্লি বিধানসভার ‘শান্তি ও সম্প্রীতি’ কমিটি। ফেসবুকের এই প্রতিক্রিয়াকে অবমাননাকর মনে করছে ওই কমিটি।

নয়াদিল্লি: দিল্লি বিধানসভার ‘শান্তি ও সম্প্রীতি’ কমিটির ডাকে হাজিরা দিল না ফেসবুক। এই কমিটির নেতৃত্বে আছেন আপ বিধায়ক রাঘব চাড্ডা। তিনিই গত সপ্তাহে ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনকে কমিটির কাছে হাজিরা দিতে বলেন। আজই ছিল সেই দিন। কিন্তু ফেসবুক কার্যত দিল্লির এই সমনকে উপেক্ষা করে গেল। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা যেহেতু পূর্বেই একটি সংসদীয় প্যানেলের সামনে উপস্থিত হয়েছে তাই দিল্লি বিধানসভার কমিটির ডাকে তারা আর হাজির হবে না। দিল্লি বিধানসভার ওই প্যানেলের অভিযোগ, ২০১৯ এ দিল্লি দাঙ্গার সময়ে ঘৃণা ছড়িয়ে পড়া আটকাতে ফেসবুক তেমন সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি। বরং 'ইচ্ছাকৃতভাবেই' নিষ্ক্রিয় ছিল তারা। ওই কমিটি চেয়েছিল গত বছর দিল্লি দাঙ্গার জন্য ফেসবুককেও সহ-অভিযুক্ত করা হোক। কিন্তু ফেসবুক প্যানেলের সমনের উত্তরে জানিয়েছে, এই মাসের শুরুতেই সংসদের একটি কমিটির সামনে হাজিরা দিয়েছে তাদের সংস্থা। তাই এই দিল্লি বিধানসভার কমিটির উচিত ওই সমন প্রত্যাহার করা। আর তাতেই বেজায় চটেছে দিল্লি বিধানসভার ‘শান্তি ও সম্প্রীতি’ কমিটি। ফেসবুকের এই প্রতিক্রিয়াকে অবমাননাকর মনে করছে ওই কমিটি। চাধা জানিয়েছেন, ফেসবুক কী করে বলে, এই বিষয়টি বিধানসভার আলোচনার বিষয় নয়? দিল্লির দাঙ্গার বিষয়টি তো দিল্লিরই। আসলে এই বিষয়ে ফেসবুক তার ভূমিকা চেপে যেতে চাইছে। এবার ফেসবুককে চূড়ান্ত সতর্ক-বার্তা পাঠাবে প্যানেল। এর আগে সংসদের তথ্যপ্রযুক্তির স্থায়ী কমিটি অজিত মোহনকে তলব করে জিজ্ঞাসাবাদ করে। ব্যবসায়িক স্বার্থে ভারতে বিজেপি নেতাদের হিংসাত্মক ও উস্কানিমূলক পোস্ট নিয়ে হাত গুটিয়ে থাকার অভিযোগের, ফেসবুকের ভারতীয় শাখার জবাবদিহি চায় তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তাঁদের তলব করে শশী তারুরের নেতৃত্বাধীন কমিটি। ২ সেপ্টেম্বর বৈঠকে বসে এই স্থায়ী কমিটি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget