এক্সপ্লোর

Niti Aayog Developing State List: সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে দেশের সেরা কেরল

Sustainable Development Goals India Index 2020-21: সবচেয়ে খারাপ ফল বিহার, ঝাড়খণ্ড ও অসমের।

নয়াদিল্লি: সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের মাপকাঠিতে দেশের শীর্ষে কেরল। দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। একই পয়েন্ট অর্জন করেছে হিমাচল প্রদেশ। সবচেয়ে খারাপ ফল বিহার, ঝাড়খণ্ড ও অসমের। সামাজিক, আর্থিক ও পরিবেশ সংক্রান্ত উন্নয়নের মাপকাঠিতে নীতি আয়োগের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।  

নীতি আয়োগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিশুদ্ধ জ্বালানি, নগরোন্নয়ন এবং স্বাস্থ্যক্ষেত্রে গত বছর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে শিল্প, উদ্ভাবন ও পরিকাঠামোর ক্ষেত্রে অবনতি হয়েছে। আর্থিক উন্নতিও ধাক্কা খেয়েছে।

নীতি আয়োগ গঠিত হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিষয়ক তালিকা প্রকাশ করা হল। ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কেরল। তামিলনাড়ু ও হিমাচল প্রদেশ ৭২ পয়েন্ট পেয়েছে। গতবারের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি করেছে মিজোরাম ও হরিয়ানা। গতবারের তুলনায় সব রাজ্যই উন্নতি করেছে।

রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে এই ধরনের একটি তালিকা প্রতি বছর প্রকাশ করা হয়। ২০৩০ সালের মধ্যে ১৭টি ক্ষেত্রে উন্নয়নের শর্ত পূরণ করার সময়সীমা দেওয়া হয়েছে। দেশের উন্নয়নের বিষয়ে তথ্য সংগ্রহ এবং উন্নয়নের দিকে নজর রাখার লক্ষ্যে ২০১৮ সাল থেকে নীতি আয়োগও এই তালিকা প্রকাশ করে আসছে।

এ বছরের মার্চে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে বলা হয়, ভারতের বিভিন্ন রাজ্যের উপর করোনার প্রভাবের ফলে এ বছরের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের তালিকায় অসাম্য বেশি দেখা যাবে। কিন্তু এদিন এই তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গেল, রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে যে আশঙ্কার কথা জানানো হয়েছিল, সেটা পুরোপুরি ঠিক নয়। বরং প্রতিটি রাজ্যই কিছুটা উন্নতি করেছে। 

২০১৯-এ অসাম্যের বিষয়টি প্রকট হয়ে গিয়েছিল। সেবারের তালিকায় দেখা গিয়েছিল, শহর ও গ্রামে বসবাসকারী পরিবারগুলির খরচের মধ্যে অসাম্য অনেক বেশি। আয়ের ক্ষেত্রেও গ্রাম ও শহরের ব্যবধান ছিল বিস্তর। ২০১৮ সালের যে হিসেব পাওয়া গিয়েছিল, তাতেও বিভিন্ন ক্ষেত্রে অসাম্য দেখা গিয়েছিল। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget