এক্সপ্লোর

এক বছরে করোনার ভ্যাকসিন বানিয়ে আত্মনির্ভরতার পরিচয় দিয়েছে ভারত, বললেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিগত শতাব্দীর অভিজ্ঞতা বলছে, বিশ্বের অন্য দেশে কোনও কিছুর আবিষ্কার যখন হয়েছে, তার সুফল পেতে ভারতকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হত। কিন্তু এখন আমাদের দেশের বিজ্ঞানীরা অন্যান্য দেশের বিজ্ঞানীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেন।

নয়াদিল্লি: ‘আমাদের বিজ্ঞানীরা মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বানিয়েছেন। ১ বছরের মধ্যে  ভ্যাকসিন বানিয়েছেন দেশের  বিজ্ঞানীরা। ভ্যাকসিন বানিয়ে দেশকে তাঁরা আত্মনির্ভর করেছেন। ’ সিএসআইআর-এর বার্ষিক অনুষ্ঠানে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদির। এদিন সিএসআইআর সোস্যাইটির ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনার দাপট সমগ্র বিশ্বজুড়েই ছড়িয়েছে। সমগ্র বিশ্বের সামনেই এই ভাইরাসের মোকাবিলা একটা বড়সড় চ্যালঞ্জ। চলতি শতাব্দীতে বিশ্বের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যে, যখনই মানব সমাজ বিপন্ন হয়েছে, তখনই ত্রাতার ভূমিকায় এসে দাঁডিয়েছে বিজ্ঞান। সমস্ত সংকটের সময়েই আরও উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছে বিজ্ঞান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিগত শতাব্দীর অভিজ্ঞতা বলছে, বিশ্বের অন্য দেশে কোনও কিছুর আবিষ্কার যখন হয়েছে, তার সুফল পেতে ভারতকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হত। কিন্তু এখন আমাদের দেশের বিজ্ঞানীরা অন্যান্য দেশের বিজ্ঞানীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেন। অন্যান্য দেশের বিজ্ঞানীদের মতোই দ্রুতগতিতে কাজ করতে সক্ষম এ দেশের বিজ্ঞানীরা। আর এক বছরের মধ্যেই ভারতীয় বিজ্ঞানীরা মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানিয়েছেন। 
প্রধানমন্ত্রী বলেছেন, আজ ভারত সার্বিক বিকাশ ও পরিচ্ছন্ন শক্তি সংক্রান্ত বিষয়ে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছে। সফটওয়্যার থেকে স্যাটেলাইট পর্যন্ত-সমস্ত বিষয়ে অন্য দেশের উন্নয়নেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সারা বিশ্বের উন্নয়নেই অগ্রপথিকের ভূমিকা গ্রহণ করেছে ভারত। 
প্রধানমন্ত্রী আরও বলেছেন, এখন ভারত কৃষি থেকে মহাকাশ বিদ্যা, ভ্যাকসিন থেকে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োটেকনোলজি থেকে অন্যান্য প্রযুক্তি, সমস্ত ক্ষেত্রেই আত্মনির্ভর ও সক্ষম হতে চায়। করোনার চলতি সংকটের পরিপ্রেক্ষিতে এর গতি কিছুটা কমলেও এখনও দেশের সংকল্প আত্মনির্ভর ভারত, সশক্ত ভারত।

প্রধানমন্ত্রী বলেছেন, বিজ্ঞানীদের কাছে দেশের প্রত্যাশা বিপুল। তাঁদের দেশের সমস্যা মোকাবিলা ও স্বপ্ন পূরণ করার মতো রসদ রয়েছে। উল্লেখ্য,  সিএসআইআর সোসাইটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতাধীন বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা বিভাগের একটি অংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget