এক্সপ্লোর

মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার পিছনে পুলওয়ামা সন্ত্রাস, পাকিস্তানের দাবি খারিজ করে বলল বিদেশমন্ত্রক

ভারত কি মাসুদকে তালিকাভুক্ত করার ব্যাপারে চিনকে কোনও ছাড়ের প্রস্তাব দিয়েছিল, জানতে চাওয়া হলে তিনি জানিয়ে দেন, ভারত কখনই জাতীয় সুরক্ষার মতো ইস্যুতে কোনও আপসরফা, সমঝোতা করে না। মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়া সুনিশ্চিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।

নয়াদিল্লি: জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়া নিয়ে পাকিস্তানের দাবি নাকচ করল ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানের দাবি, মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণার প্রস্তাব থেকে তাকে পুলওয়ামা সন্ত্রাসে জড়িত করার প্রয়াস সহ যাবতীয় রাজনৈতিক প্রসঙ্গ বাদ দেওয়ার পরই রাষ্ট্রপুঞ্জ এ ব্যাপারে সম্মতি দিয়েছে। কিন্তু ভারতের বক্তব্য, তাকে ওই তকমা দেওয়ার সময় পুলওয়াম সন্ত্রাসকেও বিবেচনায় রাখা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট কোনও একটি ঘটনার ভিত্তিতে এই তকমা দেওয়া হয়নি, মাসুদের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপের যোগসূত্রের প্রমাণ দিয়ে রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটিকে আমরা যেসব তথ্য দিয়েছি, তার ভিত্তিতেই দেওয়া হল। এই তকমার আওতায় সব ধরনের সন্ত্রাসবাদী কাজই পড়ে। রভিশ কুমার বলেন, রাষ্ট্রপুঞ্জের বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, মাসুদকে জইশের যাবতীয় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা, আর্থিক মদত, তা সম্পাদনা, বাস্তবায়নে তার ভূমিকার জন্য তালিকায় ফেলা হল। মাসুদকে নিষিদ্ধ তকমা দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, পাকিস্তান এই কূটনৈতিক ধাক্কা থেকে নজর ঘোরাতে নানা যুক্তি খাড়া করছে। কিন্তু ভারত কি মাসুদকে তালিকাভুক্ত করার ব্যাপারে চিনকে কোনও ছাড়ের প্রস্তাব দিয়েছিল, জানতে চাওয়া হলে তিনি জানিয়ে দেন, ভারত কখনই জাতীয় সুরক্ষার মতো ইস্যুতে কোনও আপসরফা, সমঝোতা করে না। মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়া সুনিশ্চিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল বলে জানান তিনি। মাসুদকে নিষিদ্ধ তালিকায় ফেলার ক্ষেত্রে পুলওয়ামা হামলার ভূমিকা ছিল বলে জানান তিনি, এও বলেন, ওকে তকমা দেওয়ার ক্ষেত্রে চিনের সমর্থন আগামীদিনে ভারত-চিন সম্পর্ক মজবুত করতেও সাহায্য করবে। বুধবার চিন দীর্ঘদিনের আপত্তি তুলে নেওয়ায় মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণার জন্য ভারতের বহুদিনের চেষ্টা সাফল্যের মুখ দেখে। ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার পর রাষ্ট্রপুঞ্জে নতুন করে প্রস্তাব পেশ করে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য। পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। জইশ তার দায় স্বীকার করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget