এক্সপ্লোর

Congress: পাঁচ রাজ্যের ভোটে ধরাশায়ী কংগ্রেস, ইস্তফা দেবেন রাহুল, প্রিয়ঙ্কা?

CWC Meet: কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন। রণকৌশল স্থির করতেই সনিয়া গাঁধীর নেতৃত্বে আজ বৈঠকে বসছে কংগ্রেসের সংসদীয় কমিটি।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের ভোটে ধরাশায়ী কংগ্রেস (Congress)। এই প্রেক্ষিতে আজ বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (Congress Working Committee)। সূত্রের খবর, ভোটে হারের দায় নিয়ে পদ থেকে ইস্তফা দিতে পারেন রাহুল (Rahul Gandhi) ও প্রিয়ঙ্কা গাঁধী (Priyanka Gandhi Vadra)। বিকেলে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই বৈঠক বসবে ওয়ার্কিং কমিটি। তার আগে সকাল ১০টা থেকে ১০ জনপথে সনিয়া গাঁধীর বাসভবনে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।

কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন। রণকৌশল স্থির করতেই সনিয়া গাঁধীর (Sonia Gandhi) নেতৃত্বে আজ বৈঠকে বসছে কংগ্রেসের সংসদীয় কমিটি।

পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল একেবারেই ভাল হয়নি। কোনও রাজ্যেই জয় পায়নি কংগ্রেস। উত্তরপ্রদেশে ৪০৩ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র দু’টি আসন। পঞ্জাবে ১১টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ১৮টি আসন। এই রাজ্যে কংগ্রেসই ক্ষমতায় ছিল। তারা ক্ষমতা হারাল। উত্তরাখণ্ডে ৭০টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৮টি আসন। গোয়ায় কংগ্রেস পেয়েছে ১২টি আসন। মণিপুরে তাদের দখলে গিয়েছে ৬টি আসন।

প্রথমবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশে চরম অসফল প্রিয়ঙ্কা। আরও তলানিতে কংগ্রেস। আরও অন্ধকারে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি। আরও ধাক্কা খেল ব্র্যান্ড গাঁধী। আরও জোরাল হল সেই প্রশ্ন, কংগ্রেসের ভবিষ্যত কী? ঘুরে দাঁড়ানো কি আদৌ সম্ভব? না কি গেরুয়া শিবিরের ‘কংগ্রেস মুক্ত ভারতের’ ডাক সফল হতে চলেছে? 

Congress: পাঁচ রাজ্যের ভোটে ধরাশায়ী কংগ্রেস, ইস্তফা দেবেন রাহুল, প্রিয়ঙ্কা?

এবার প্রিয়ঙ্কাকে সামনে রেখে উত্তরপ্রদেশে প্রচারে নেমেছিল কংগ্রেস। ‘লড়কি হুঁ...লড় সকতি হুঁ’ স্লোগান নিয়ে লড়াইয়ে নেমেছিলেন প্রিয়ঙ্কা। উপচে পড়া ভিড় ছিল প্রিয়ঙ্কার জনসভা, রোড শোতে। কিন্তু ভিড় ভোটে পরিণত হল না। ২০১৭-র বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেস মাত্র সাতটি আসন পেয়েছিল। এবার আরও কমে দুইয়ে দাঁড়াল তারা। পঞ্জাবে ক্ষমতায় ছিল কংগ্রেস। সেখানেও আম আদমি পার্টির কাছে ক্ষমতা হারাল তারা। গোয়ায় আরও একবার বিজেপিকে হারাতে ব্যর্থ হল কংগ্রেস। উত্তরাখণ্ডেও বিজেপিকে সরকার থেকে সরাতে অসফল হল তারা। মণিপুরে একদা লাগাতার ১৫ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। তারা এবারও চরম ব্যর্থ হল উত্তর-পূর্বের এই রাজ্যে। যার জেরে আরও একবার গাঁধী পরিবারের নেতৃত্ব দানের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গেল। জি-২৩ নেতারা ফের দলে সংস্কারের দাবি তুলছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget