এক্সপ্লোর

Agni 5 Missile Test : আঘাত হানতে সক্ষম বেজিংয়ে, পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি ৫ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

India- China Face Off:প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন নতুন উত্তেজনার মাঝে পরমানু অস্ত্রবহনে সক্ষম ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষায় কোথাও গিয়ে কি চিনকে বার্তা দিতে চাইল ভারত ! এই প্রশ্নই ঘোরপাক খাচ্ছে। 

নয়াদিল্লি : পরমাণু অস্ত্র বহনে সক্ষম (nuclear-capable ballistic missile)। পাল্লা ৫ হাজার ৪০০ কিলোমিটার। ওড়িশার চাঁদিপুরের আবদুল কালাম আইল্যান্ড (Abdul Kalam Island) থেকে সফলভাবে পরীক্ষা করে দেখা হল অগ্নি ৫ মিসাইলের। দেশের নিরাপত্তা মন্ত্রক জানিয়েছে, রাতের আকাশে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপন করা হয়েছিল অগ্নি ৫ ব্যালেস্টিক মিসাইলের।

কিন্তু অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষের (India-China face off) কয়েকদিনের মধ্যেই এই পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে তৈরি হল কৌতুহল। কারণ, অন্ত-মহাদেশীয় এই ব্যালেস্টিক মিসাইলের ক্ষমতা। ৫ হাজার ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের আঘাত হানার ক্ষমতাস্থলের মধ্যেই পড়ছে বেজিং। তাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন নতুন উত্তেজনার মাঝে পরমানু অস্ত্রবহনে সক্ষম ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষায় কোথাও গিয়ে কি চিনকে বার্তা দিতে চাইল ভারত ! এই প্রশ্নই ঘোরপাক খাচ্ছে। 

প্রসঙ্গত, ১৯৬২ সালে ভারত-চিনের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল অরুণাচল প্রদেশের মাটিকে কেন্দ্র করে। বেজিং মাঝে মধ্যেই যেটিকে তিব্বতের অংশ হিসেবে দাবি করে থাকে। মাঝের কয়েক দশক অবশ্য সেভাবে কোনও বড় কোনও সমস্যা তৈরি হয়নি। যদিও ২০২০ সালে গালওয়ান প্রদেশে হাতাহাতি, সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দু'দেশের সেনা। যেখানে পেরেক পোঁতা লাঠি, লোহার রড় নিয়ে ভারতীয় সেনার ওপর আক্রমণ শানিয়েছিল চিনা সেনা। দেশের সীমান্ত অক্ষত রাখার পথে প্রাণ হারিয়েছিলেন একাধিক ভারতীয় সেনা।

মাঝে ডোকা লা'তেও ভারত-চিনের মধ্যে দ্বন্দ্বের আবহ তৈরি হয়েছিল। আর কিছুদিন আগেই তাওয়াংয়েও সংঘর্ষে জড়ায় দু'দেশের সেনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা টপকে ভারতের মাটিতে চিনা সেনা ঢুকতে চাইলে প্রতিরোধ তৈরি করে ভারতীয় সেনা। সূত্রের খবর, ২০২১ সালে অক্টোবর মাসেও একই এলাকায় ঢুকে পড়েছিল বহু সংখ্যক চিনা সেনা।সেই সময়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। তবে সেবার এত মারাত্মক আকার নেয়নি সংঘর্ষ। এবার দু’পক্ষের মধ্য়ে জোরদার সংঘর্ষ বাঁধে বলেই সূত্রের খবর।                

আরও পড়ুন- ''বাংলা একদিন হলিউড, বলিউড দখল করবে' চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে প্রত্যয়ী মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget