এক্সপ্লোর

Bangladesh on Quad Alliance: কোয়াড জোটে যোগ নিয়ে হুঁশিয়ারি, চিনকে চাঁচাছোলা উত্তর বাংলাদেশের

কোয়াড জোটে যোগ দেওয়া নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছিল চিন। এবার পাল্টা বেজিংকে চাঁচাছোলো উত্তর দিল ঢাকা। যার জেরে কোভিডকালে প্রতিবেশী দেশের থেকে বড় ধাক্কা খেল চিন।

ঢাকা: কোয়াড জোটে যোগ দেওয়া নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছিল চিন। এবার পাল্টা বেজিংকে চাঁচাছোলো উত্তর দিল ঢাকা। যার জেরে কোভিডকালে প্রতিবেশী দেশের থেকে বড় ধাক্কা খেল চিন।

আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড জোটে যোগ দিলে যথেষ্ট ক্ষতি হবে দ্বিপাক্ষিক সম্পর্কে। 'অ্যান্টি বেজিং ক্লাবে' বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল চিন। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলেন বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লি জিমিং। ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, ''চারজনের ছোট ক্লাবে যোগ দেওয়াটা বাংলাদেশের পক্ষে ঠিক সিদ্ধান্ত নয়। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যথেষ্ট ক্ষতি করবে।''

চিনের রাষ্ট্রদূতের এই বিতর্কিত মন্তব্যের উত্তর দিতে দেরি করেনি ঢাকা। এ প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ''আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের নিজস্ব বিদেশ নীতি আমরা নিজেরাই তৈরি করি। তবে এটা ঠিক, যে কোনও দেশ তার নিজস্ব মতামত রাখতে পারে।'' এই বলেই অবশ্য থেমে থাকেননি বাংলাদেশের বিদেশমন্ত্রী। চিনের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি জানান, এখনও পর্যন্ত কোয়াড জোটের তরফে তাদের কোনও আমন্ত্রণ জানানো হয়নি।

২০০৭ সালে 'কোয়ড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ' বা কোয়াড-এর উৎপত্তি। ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এই চার দেশ মিলে তৈরি হয় কোয়াড। যেখানে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে আগেভাগেই আপত্তি তুলছে চিন। বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ''কোয়াড দাবি করে তারা অর্থনৈতিক কারণের জন্যই একত্রিত হয়েছে। এছাড়াও নিরাপত্তা নিয়ে কাজ করবে এই চার দেশ। যদিও কোয়াডের এই দাবি ঠিক নয়। আমরা জানি, চিনকে নিশানা করেই কোয়াড তৈরি হয়েছে। জাপান ইতিমধ্যেই বলেছে, কেবল চিনের কারণে আমেরিকার সঙ্গে একত্রিত হয়েছে তারা।'' 

বাংলাদশের বর্তমান পরিস্থিতি বলছে, কোভিড নিয়ে চিন্তায় রয়েছে হাসিনার সরকার। ইতিমধ্যেই দেশবাসীকে টিকা দিতে চিনের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ঢাকা। এ ছাড়াও স্পুটনিক ভি ভ্যাকসিন পেতে রাশিয়ার সঙ্গেও আলোচনা চালাচ্ছে বাংলাদেশ সরকার।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : জেল থেকে মুক্তি পেতেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত ককরোচ জনতা পার্টির সৌরভ-আশুতোষের
Cockroach Janta Party : জেল থেকে মুক্তি পেতেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত ককরোচ জনতা পার্টির সৌরভ-আশুতোষের
Abhijeet Dipke : 'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে
'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
K Annamalai : ককরোচ জনতা পার্টির অধিকারের পক্ষে কথা বিজেপির প্রাক্তন পদাধিকারীর, পুরনো দলকে তুলোধনা
ককরোচ জনতা পার্টির অধিকারের পক্ষে কথা বিজেপির প্রাক্তন পদাধিকারীর, পুরনো দলকে তুলোধনা

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget