এক্সপ্লোর

BHA Shoe Sizing System: 'ভারত' থেকে নামকরণ! জুতোর মাপ পাল্টে যাবে ১৪০ কোটির? সরকারের হ্যাঁ বলার অপেক্ষা

New Indian Shoe Size: ভারতীয়দের জুতসই জুতো তৈরি করতে ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত দেশ জুড়ে একটি সমীক্ষা চালানো হয়, যার আওতায় ১ লক্ষের বেশি ভারতীয়ের পায়ের পাতার 3D স্ক্যান হয়।

নয়াদিল্লি: দু'পায়ে ভর করে গোটা দুনিয়া চষে ফেলা সম্ভব। কিন্তু খালি পায়ে যেমন হেঁটে বেড়ানো সম্ভব নয়, তেমনই পায়ের জুতো ঠিকঠাক না হলেও সমস্যা হয়। জুতো নিয়ে ভারতীয়দের সমস্যা একটু বেশিই। ইউরোপ এবং আমেরিকার মানুষের চেয়ে ভারতীয়দের পায়ের পাতা চওড়ায় বেশি হয়। তাই ভারতীয়দের জন্য উপযুক্ত জুতোর মাপের নয়া পদ্ধতি চালুর প্রস্তাব জমা পড়ল। আমেরিকা, ব্রিটেন, ইউরোপের বাসিন্দাদের জন্য যেমন UK, US, EU মাপের জুতো হয়, তেমনই ভারতীয়দের জন্য জুতোর মাপের নয়া পদ্ধতি 'Bha'/ 'ভা' চালুর প্রস্তাব এল, যা India নয়, Bharat-এর তিনটি আদ্যাক্ষর। (Bha Shoe Sizing System)

ভারতীয়দের জুতসই জুতো তৈরি করতে ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত দেশ জুড়ে একটি সমীক্ষা চালানো হয়, যার আওতায় ১ লক্ষের বেশি ভারতীয়ের পায়ের পাতা 3D স্ক্যান করা হয়। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয়দের পায়ের পাতা বেশ চওড়া। তাই অধিকাংশ ক্ষেত্রেই জুতো পায়ের সঙ্গে ঠিক খাপ খায় না। দৈর্ঘ্যে ঠিক হলে প্রস্থে ঠিক হয় না, আবার প্রস্থে ঠিক হলে, দৈর্ঘ্যে ঠিক হয় না জুতো। ফলে দাম দিয়ে জুতো কিনলেও অস্বস্তি যায় না। বাধ্য হয়ে মেনে নিতে হয়। (New Indian Shoe Size)

সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় মহিলাদের ক্ষেত্রে পায়ের পাতার বৃদ্ধি সবচেয়ে বেশি হয় ১১ বছর বয়সে। পুরুষদের ক্ষেত্রে ১৫ অথবা ১৬ বছর বয়সে পায়ের পাতার বৃদ্ধি হয় সর্বাধিক। কিছু ক্ষেত্রে জুতোর লেস চেপে বাঁধতে হয়, তাতে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। পায়ে ব্যথা হয়, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দেয়। বয়স্ক এবং ডায়বিটিস রোগীদের বেশি সমস্যা হয়। অনলাইন জুতো অর্ডার করলে আরও বেশি সমস্যা হয় বলে অভিযোগ। তাই ভারতীয়দের জন্য় জুতোর সহজ এবং সঠিক মাপ নির্ধারণে 'Bha' পদ্ধতি চালুর পক্ষে প্রস্তাব এসেছে। 


BHA Shoe Sizing System: 'ভারত' থেকে নামকরণ! জুতোর মাপ পাল্টে যাবে ১৪০ কোটির? সরকারের হ্যাঁ বলার অপেক্ষা

সমীক্ষার বিভিন্ন মুহূর্ত। ছবি: The Leather Post.

নয়া 'Bha' পদ্ধতিতে জুতোর আটটি মাপের উল্লেখ রয়েছে, বয়স অনুযায়ী সেগুলি ঠিক করা হয়েছে। এতে ৮৫ শতাংশ ভারতীয় উপকৃত হবেন যেমন, জুতো তৈরি করে যে সমস্ত সংস্থা, তাদের কাজও সহজ হবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। 'Bha' পদ্ধতিতে জুতোর যে আটটি মাপ বেঁধে দেওয়া হয়েছে, তা হল-

১) Infant:  ০-১ বছর

২) Toddlers: ১-৩ বছর

৩) Small Children: ৪-৬ বছর

৪) Children: ৭-১১ বছর

৫) Girls: ১২-১৩ বছর

৬) Boys: ১২-১৪ বছর

৭) Women: ১৪ বছর এবং তার ঊর্ধ্ব

৮) Men: ১৫ বছর এবং তার ঊর্ধ্ব

আরও পড়ুন: Priyanka Gandhi Vadra: ‘দেশের জন্য নিজের মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন আমার মা’, মোদিকে ইতিহাস স্মরণ করালেন প্রিয়ঙ্কা

সমীক্ষায় বলা হয়েছে, ৩ থেকে ৮ পর্যায়ের উপরই বেশি জোর দেওয়া উচিত জুতো সংস্থাগুলির, কারণ এতে অধিকাংশ ভারতীয়ের চাহিদা মেটানো সম্ভব হবে। নয়া এই পদ্ধতি চালু হলে, UK পদ্ধতিতে ১০ পৃথক মাপের জুতো তৈরি না করে, আটটি মাপের জুতো তৈরি করলেই চলবে। EU পদ্ধতি অনুসরণ করে চললে, সাতটিতেই হবে। বাড়তি .৫-এর প্রয়োজন পড়বে না।


BHA Shoe Sizing System: 'ভারত' থেকে নামকরণ! জুতোর মাপ পাল্টে যাবে ১৪০ কোটির? সরকারের হ্যাঁ বলার অপেক্ষা

সমীক্ষার বিভিন্ন মুহূর্ত। ছবি: The Leather Post.

১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার আগেই ব্রিটিশরা জুতোর UK মাপ পদ্ধতি চালু করে। ওই পদ্ধতি অনুযায়ী, ভারতীয় মহিলারা সাধারণত ৪ এবং ৬ মাপের জুতো পারেন। পুরুষরা পরেন ৫ থেকে ১১ মাপের জুতো। ভারতীয়দের জন্য আলাদা জুতোর মাপ নেওয়ার পদ্ধতি ছিল না এতদিন পর্যন্ত। কিন্তু ১৪০ কোটির দেশে অধিকাংশ মানুষেরই অন্তত দু'জোড়া করে জুতো থাকে। ফলে ভারত জুতো ব্যবসার বৃহত্তম বাজার হয়ে উঠেছে। তাই ভারতীয়দের জুতোর মাপের পৃথক পদ্ধতি চালু নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। 

সেই আবহেই চেন্নাইয়ের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্টাস্ট্রিয়াল রিসার্চ-সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CSIR-CLRI) সমীক্ষা চালায়। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগের (DPIIT) কাছে ভারতীয়দের জুতোর মাপের নয়া পদ্ধতি চালুর প্রস্তাবও জমা দিয়েছে তারা। জানা গিয়েছে, Bureau of Indian Standard (BIS)-এর কাছে সেই প্রস্তাব পাঠিয়ে দিয়েছে DPIIT. BIS-এর অনুমোদন পেলেই জুতোর মাপের নয়া পদ্ধতি চালু হবে দেশে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যেই জুতোর মাপের নয়া পদ্ধতি চালু হতে পারে বলে আশাবাবী ওই সংস্থা। তবে আগে সাধারণ মানুষের মতামত নেওয়া প্রয়োজন বলে মত শিল্পমহলের একাংশের।

সেরা শিরোনাম

Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget