এক্সপ্লোর

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর বিশ্বজয়ের আখ্যান এবার স্কুলপাঠ্যে

কলকাতা:  মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর বিশ্বজয়ের আখ্যান এবার স্কুলপাঠ্যে। সরকারের সিদ্ধান্ত, আগামী শিক্ষাবর্ষ থেকেই পড়ুয়াদের পড়ানো হবে রাষ্ট্রপুঞ্জে কন্যাশ্রীর স্বীকৃতির কথা। চতুর্থ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যে কন্যাশ্রীর উল্লেখ রয়েছে। সেখানেই সংযোজিত হবে স্বীকৃতির কথা। জনপরিষেবার ক্ষেত্রে নজির গড়ে রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ফোরামে জগৎ সেরার স্বীকৃতি পেয়েছে বাংলা। ৬৩ টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম হয়েছে কন্যাশ্রী প্রকল্প। এই বিরল সম্মানই এবার আসতে চলেছে স্কুলপাঠ্যে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যপুস্তকে ঠাঁই পাবে কন্যাশ্রীর বিরল এই সম্মান পাওয়ার বিষয়টি। বর্তমানে চতুর্থ থেকে অষ্টম শ্রেণিতে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং বাংলা ভাষাচর্চা বইয়ে কন্যাশ্রীর উল্লেখ রয়েছে। অর্থাৎ এই অংশগুলিতেই এবার সংযোজিত হবে কন্যাশ্রীর এই বিশ্বজয়ের আখ্যান। সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। যেমন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দাবি, এত কম টাকায় এটা করা হয়েছে, বিস্ময়কর। রাষ্ট্রপুঞ্জ সঠিক প্রকল্পকেই স্বীকৃতি দিয়েছে। সিলেবাস সব বিষয়ে সচেতন করে। এটা অন্তর্ভুক্ত করাই উচিত। সরকারের পরিকল্পনার কথা জানার পরই বুধবার বৈঠক ডেকেছে সিলেবাস কমিটি। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অন্তর্ভুক্ত হবে রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ফোরামের তরফে এই স্বীকৃতি প্রাপ্তির কথা। মেয়েরা যাতে অন্তত ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে, এবং বাল্যবিবাহ বন্ধ করা যায়, সেই লক্ষ্যে ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করে রাজ্য সরকার৷ এই প্রকল্পের মধ্যে ১৩ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়েদের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতি বছর ৭০০ টাকা বৃত্তি এবং ১৮ বছর পূর্ণ হলে এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের আওতায় রয়েছে ৩৯ লক্ষ পড়ুয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget