এক্সপ্লোর

Covid 19 in Bengal: গত কয়েকদিনে রাজ্যে কমেছে সংক্রমণ, করোনার দ্বিতীয় ঢেউ থেকে কি তাহলে বাঁচল দেশ?

Coronavirus in Bengal: ইতিমধ্যেই করোনার ২টি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। সারা দেশের মতো এরাজ্যেও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ প্রক্রিয়া চলছে। অন্যদিকে গত কয়েকদিনে সারা দেশের পাশাপাশি রাজ্যেও কমেছে দৈনিক সংক্রমিতের সংখ্যা।

ঝিলম করঞ্জাই,কলকাতা: একদিকে দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ। অন্যদিকে উল্লেখযোগ্যভাবে কমেছে সংক্রমণের হার। ভারত কি বেঁচে গেল সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে? চিকিৎসকদের মধ্যে ভিন্ন মত। সতর্ক থাকার পরামর্শ ডাক্তারদের।

ইতিমধ্যেই করোনার ২টি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। সারা দেশের মতো এরাজ্যেও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ প্রক্রিয়া চলছে। অন্যদিকে গত কয়েকদিনে সারা দেশের পাশাপাশি রাজ্যেও কমেছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা মেডিক্যাল কলেজে শুক্রবার ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের শরীরে সংক্রমণ মেলে। শনি ও রবিবার নমুনা পরীক্ষা হয় যথাক্রমে ২১৮ ও ২৩৮ জনের।

দু’দিনই সমস্ত রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার সরকারি ল্যাবে হওয়া নমুনা পরীক্ষার ভিত্তিতে রাজ্যে সংক্রমণের রেট ছিল ১ শতাংশ।

সোমবার সংক্রমণের হার কমে দাঁড়ায় ০.৮ শতাংশ। আমেরিকা-ব্রিটেনে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। এই অবস্থায় ভারতে কীভাবে কমছে সংক্রমণের হার?

শল্য চিকিৎসক ডাঃ দীপ্তেন্দ্র সরকারের মতে, ‘‘যেখানে যেখানে করোনার সেকেন্ড ওয়েভ এসেছে সেখানে সেখানে প্রবল ঠান্ডা পড়েছে। ভারতে এবার সেভাবে ঠান্ডা পড়েনি। তাছাড়া গরীব মানুষের মধ্যে মনে হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। মনে হচ্ছে সেকেন্ড ওয়েভ থেকে বেঁচে গেলাম। তবে সতর্ক থাকতে হবে ৷’’

তবে সংক্রমণ কমলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না চিকিৎসকদের একাংশ। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ সৌগত ঘোষ বলছেন, ‘‘ দীর্ঘদিন থাকার পর ভাইরাস কিছুটা দুর্বল হয়। তবে করোনার নতুন নতুন প্রজাতি দেখা যাচ্ছে। এই প্রজাতিগুলি থেকে সতর্ক থাকতে হবে।’’

এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন যাঁরা নিচ্ছেন তাঁরা নিজেরা আক্রান্ত না হলেও, তাঁদের থেকে অন্যরা আক্রান্ত হতে পারেন। সম্প্রতি এমন আশঙ্কার কথাই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ জোনাথন ভ্যান ট্যাম। তিনি মনে করেন, একজনের থেকে আর একজনের শরীরে সংক্রমণ রোখার ক্ষমতা ভ্যাকসিনের আছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুঁকি থেকে যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget