এক্সপ্লোর

ভারতের বাজারে ঘুরছে ৪০০ কোটির জাল নোট!

কলকাতা: বর্তমানে দেশের বাজারে ঘুরে বেড়াচ্ছে প্রায় ৪০০ কোটি টাকার জাল নোট! যার অর্ধেকই হাজার টাকার নোট! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো গবেষণা রিপোর্টে এমনই জানাল ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট! দোকান হোক বা বাজার, হোটেল হোক বা রেস্তোরাঁ -- প্রতিদিনই কোনও না কোনও পথে আপনার পকেটে আসে হাজার, পাঁচশো কিংবা একশো টাকার নোট! কিন্তু, সেই নোটই যদি হয় জাল! নকল! ভাবনাটি উদ্বেগের হলেও, এর যথেষ্ট কারণ রয়েছে! কারণ, সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেওয়া একটি গবেষণা রিপোর্টে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশের বাজারে ঘুরে বেড়াচ্ছে প্রায় ৪০০ কোটি টাকার জাল নোট! ১২৫ কোটি জনগণের দেশে ৪০০ কোটির জাল নোট! অর্থাৎ কখন কোন পথে, কার হাতে জাল নোট পৌঁছে যাচ্ছে, কেউ টেরও পাচ্ছেন না! সংখ্যাতাত্ত্বিক এই গবেষণায় দেখা গিয়েছে, সবথেকে বেশি জাল হচ্ছে হাজার টাকার নোট! এমনকী, গবেষকদের বক্তব্য, বাজারে ঘুরে বেড়ানো ৪০০ কোটি টাকার এই জাল নোটের প্রায় অর্ধেকই হাজার টাকার নোট। এছাড়াও, ৪০ থেকে ৪৫ শতাংশ জাল নোট ৫০০ টাকার। বাকি ১০০ টাকার নোট! পরিস্থিতি এমনই যে বাজারে প্রতি এক লক্ষ হাজার টাকার নোটের মধ্যে কমপক্ষে ৩৫টা জাল! বছরে গড়ে ৭০ কোটি টাকার জাল নোট ধরা পড়লেও, তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না! ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক দীপক মান্নার দাবি, প্রতি বছর ৭০ কোটি টাকার জাল ঢুকছে। ধরা পড়লেও নোট রয়েই যাচ্ছে। গবেষকদের বক্তব্য, যতটা সহজে পাঁচশো বা একশো টাকার জাল নোট ধরা যায়, তত সহজে হাজার টাকার জাল নোট ধরা যায় না। এর জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে! বিপদ থেকে বাঁচতে সরকারকে গবেষকদের পরামর্শ, আরও বাড়ানো হোক নজরদারি। জাল নোটের হিসেব রাখার দায়িত্ব দেওয়া হোক রেল, এলআইসি-র মতো প্রতিষ্ঠানকেও, যারা প্রতি মুহূর্তে নগদ নিয়ে কারবার করে। বাজারে জাল নোটের সংখ্যা নির্ধারণের জন্য সম্প্রতি কেন্দ্রের তরফে দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটকে। পাঁচ বছর গবেষণা করে এই রিপোর্ট তৈরি করে আইএসআই। যে রিপোর্টে উদ্বেগের গন্ধ পাচ্ছেন বহু তদন্তরকারীই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget