এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: আরও একদিন ভোট-প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট

কলকাতা: ফের বাড়ল পঞ্চায়েত ভোটে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আরও একদিন বাড়ল ভোট-প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। আজকের মতো শুনানি শেষ, কাল ফের শুনানি। পঞ্চায়েত ভোট কবে হবে বা ঘোষিত সূচি অনুযায়ী ১ মে কি ভোট করা সম্ভব কি না-- এই প্রশ্ন জাগিয়ে রেখে ভোট প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বুধবার পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে অনেকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়ছেন না। তাঁদের দাবি, গলদ রয়েছে একেবারে গোড়াতেই! ত্রুটি রয়েছে কমিশনের ঘোষিত নির্ঘণ্টে। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, প্রথম দফার পঞ্চায়েত ভোট হওয়ার কথা ১ মে। মনোনয়ন দাখিল শেষ হয়েছে ৯ এপ্রিল। অর্থাৎ দু’য়ের মাঝে ২১ দিনের ব্যবধান রয়েছে। বিধি অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ও ভোটের মধ্যে ন্যূনতম ২১ দিন থেকে সর্বোচ্চ ৩৫ দিনের ব্যবধান থাকতে হয়। এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন দাখিল শেষ ও ভোট শুরুর মধ্যে ২১ দিনের সেই ন্যূনতম ব্যবধানটুকুই রেখেছে। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজ্য নির্বাচন কমিশনার ধরে নিয়েছিলেন, এরাজ্যে মনোনয়ন পর্বে কোনও অশান্তি হবে না? মনোনয়ন দাখিল, স্ক্রুটিনি, প্রত্যাহার সব মসৃণভাবে হয়ে যাবে? তার জন্য কোনও অতিরিক্ত সময় প্রয়োজন হবে না? বিরোধীদের দাবি, গত কয়েকটি পঞ্চায়েত ভোট দেখে এমনটা ভাবার কোনও কারণই নেই। এরাজ্যে যখনই পঞ্চায়েত ভোট হয়েছে, তখনই রক্ত ঝরেছে, প্রাণ গিয়েছে। তারপরও রাজ্য নির্বাচন কমিশনার হাতে অতিরিক্ত কোনও সময় রাখলেন না কেন? ২০০৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইনে স্পষ্ট বলা আছে, ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দেওয়া হচ্ছে বলে জানতে পারলে রাজ্য নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে এসডিও-র অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগের নির্দেশ দিতে পারেন। যাঁর মনোনয়নপত্র জমা নেওয়ার এক্তিয়ার থাকবে। এছাড়া মনোনয়ন দাখিলের সময়সীমা একদিন বাড়াতেও পারেন। কিন্তু, এই ক্ষমতা হাতে আছে এটা জেনেও, রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন দাখিল এবং ভোট শুরুর দিনের মধ্যে ব্যবধান কেন ২১দিনের বেশি রাখলেন না? তাহলে কি তড়িঘড়ি ভোট শেষ করানোর চাপ ছিল? নানামহলে উঠছে এই প্রশ্ন। রাজ্য নির্বাচন কমিশন ৫ এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে জানায়, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়ন দাখিল করা যাবে মহকুমাশাসকের অফিসে। কিন্তু, ৯ এপ্রিল মনোনয়ন দাখিলের সময়সীমা একদিন বাড়াতেই কমিশনকে চিঠি দেয় রাজ্যের বিশেষ সচিব এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁরা যুক্তি দেখান, মনোনয়নের সময়সীমা একদিন বাড়ালে ভোটের সঙ্গে ২১ দিনের ন্যূনতম ব্যবধান রাখা সম্ভব হবে না। বিরোধীদের দাবি, এই অস্ত্র তো রাজ্য নির্বাচন কমিশনই তুলে দিয়েছে! তার হাতে মনোনয়নের সময়সীমা বাড়ানোর ক্ষমতা আছে জেনেও, তার সদ্ব্যবহারের রাস্তা খোলা রাখেনি। তাহলে কি চাপের মুখে কোনওমতে তড়িঘড়ি ভোট সেরে ফেলতে চাইছিলেন রাজ্য নির্বাচন কমিশনার? সেই তাড়াহুড়োতেই কি তিনি এরাজ্যে পঞ্চায়েত ভোটে রক্তপাতের ইতিহাস ভুলে গেছিলেন? প্রশ্ন উঠছে নানা মহলে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget