এক্সপ্লোর

Twin Earthquakes: গভীর রাতে জোড়া ভূমিকম্প আন্দামান ও আফগানিস্তানে, রেশ পৌঁছল জম্মু-কাশ্মীরেও

Earthquake in Andaman and Nicobar: ভারতীয় সময় অনুযায়ী, রাত ১টা বেজে ৫ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

নয়াদিল্লি: আমেরিকা, মায়ানমারের পর গভীর রাতে জোড়া ভূমিকম্প (Twin Earthquakes)। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের পড়শি দেশ আফগানিস্তানও কাঁপল ভূমিকম্পে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পরের তীব্রতা ছিল ৪.৩। আফগানিস্তানে রিখটার স্কেলে কম্পনের তীব্রতাও ছিল ৪.৩। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। (Earthquake in Andaman and Nicobar)

ভারতীয় সময় অনুযায়ী, রাত ১টা বেজে ৫ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান সাগরের ১৩৭ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত সেখান থেকে হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা-ও স্পষ্ট নয়। তবে বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। 

এর পর রাত রাত ২টো বেজে ২৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। সেখানেও কম্পনের তীব্রতা ছিল ৪.৩। সেখানে কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের ১২০ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের এই ভূমিকম্পের প্রভাব পড়ে ভারতের জম্মু ও কাশ্মীরেও। ২টো বেজে ৪৭ মিনিট নাগাদ কিশতওয়ার এলাকায় কম্পন অনুভূত হয়। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৩.৫। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন: Chariot Collapse: ভিড়ের মধ্যে ভেঙে পড়ল ১২০ ফুটের রথ, দেখুন ভিডিও

এর আগে, গত ১৩ মার্চ ৪.২ তীব্রতায় ভূমিকম্প হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেবার মধ্যরাতে ভূমিকম্প হয়। আন্দামান সাগরের ৬৭ কিলোমিটার গভীর এলাকাকে সেবার ভূমিকম্পের উৎসস্থল হিসেবে চিহ্নিত করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আবার কয়েক ঘণ্টা আগে, ১২ মার্চ ৪.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

পাশাপাশি, কয়েক দিন আগেও ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। গত ২৮ মার্চ ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। এবছর জানুয়ারি মাসেও ৬.১ তীব্রতায় কেঁপে ওঠে আফগানিস্তান। দিল্লিতেও কম্পনের রেশ এসে পৌঁছেছিল। গত বছর অক্টোবর মাসে ৬.৩ তীব্রতায় ভূমিকম্প হয় আফগানিস্তানের পশ্চিমের এলাকায়, তাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget