এক্সপ্লোর

World News:ঘাতক ইঞ্জেকশন দিতে গিয়ে মিলল না 'শিরা'-ই, আমেরিকায় স্থগিত মৃত্যুদণ্ড

Execution Halted In US:, ঘাতক ইঞ্জেকশন দিতে গিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির 'ভেন' খুঁজে পেলেন না আমেরিকার ইদাহো প্রদেশের জেল পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তাররা।

নয়াদিল্লি: 'সিরিয়াল কিলিং'-র অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছিল ৭৩ বছরের টমাস ক্রিচ (Execution In US Halted)। কিন্তু সাজা কার্যকর করা গেল না।  জেল প্রশাসন সূত্রে খবর, ঘাতক ইঞ্জেকশন দিতে গিয়ে টমাসের 'ভেন' খুঁজে পাননি আমেরিকার ইদাহো প্রদেশের জেল পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তাররা। আট বার চেষ্টার পর হাল ছেড়ে দেন তাঁরা। 

যা জানা গেল...
'এগজিকিউশন চেম্বারে' প্রায় ঘণ্টাখানেক হাত-পা শক্ত করে বেঁধে বসিয়ে রাখা হয়েছিল টমাসকে। সাধারণ ভাবে, ইদাহো প্রদেশে কারও মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে, যা যা করা হয়ে থাকে, সবই পালন হয়। কিন্তু আসল কাজটি করতে গিয়ে ঘাম ছুটে যায় ডাক্তারদের। ঘাতক ইঞ্জেকশনটি যে ইন্ট্রাভেনাস লাইনের মাধ্যমে শরীরে ঢুকবে, সেটি তৈরি করা হবে কী উপায়ে? 'ইদাহো ডিপার্টমেন্ট অফ কারেকশনস'-র ডিরেক্টর জোশ টিওয়াল্ট জানান, সিরিয়াল কিলারের দেহে ভেন খোঁজার জন্য আট বার চেষ্টা করেন ডাক্তাররা। কিন্তু মেলেনি। ফলে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। তাঁর আরও সংযোজন, 'ঠিক কোন মেয়াদের মধ্য়ে এই সাজা কার্যকর করতে হবে বা এর পর কী করণীয়, এই নিয়ে আমাদের কোনও ধারণা নেই। আগামী কয়েকদিনে এই নিয়ে আলোচনা করা হবে।' জেল সূত্রে অবশ্য খবর, প্রক্রিয়াটি চলাকালীন টমাস কখনও কোনও ব্যথা বা যন্ত্রণার কথা জানায়নি। শুধু পরের দিকে ডাক্তারদের বলেছিল, পায়ে খানিকটা অসুবিধা রয়েছে। তবে যে মুহূর্তে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়, সেই মুহূর্তে টমাসের মুখে স্বস্তির ছাপ দেখা গিয়েছিল। 

কে এই টমাস?
গত ৪০ বছর ধরে তার মৃত্যুদণ্ডের আবেদনে শুনানি চলছে। মৃত্য়ুদণ্ড কার্যকর হলে গত ১২ বছরে ইদাহো প্রদেশের প্রথম এমন ঘটনা হত এটি। ১৯৮১ সালে জেলে থাকাকালীন সহবন্দিকে হত্যা করেছিল টমাস। অন্তত খানপাঁচেক খুনের অভিযোগে সেই সময়ে জেল হয়েছিল তার। যদিও টমাসের দাবি, এগুলি ছাড়াও অন্তত ১২টি খুন করেছে সে। তার মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে জেলের ডাক্তাররা এমন ফাঁপরে পড়বেন, সে কথা অবশ্য কল্পনাতেও ছিল না। তবে মার্কিন ইতিহাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে ধাক্কা খাওয়ার ঘটনা এই একটিই নয়। খুনের অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলাবামার কেনেথ স্মিথ নামে এক বন্দিকে ২০২২ সালের নভেম্বরে ঘাতক ইঞ্জেকশন দিতে গিয়ে এই ভাবেই ফাঁপরে পড়েছিলেন জেল-কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই প্রথম মার্কিন মুলুকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। 

আরও পড়ুন:আস্থা নেই বাইডেনে, পছন্দ প্রাক্তন ফার্স্ট লেডিকে, ট্রাম্পের বিরুদ্ধে মিশেলকে প্রার্থী করার দাবি আমেরিকায়

 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget