এক্সপ্লোর

G20 Summit : দিল্লিতে G20 সম্মেলন চলাকালীন ২০০-র বেশি প্যাসেঞ্জার ট্রেন বাতিল !

Northern Railways : প্রায় ২০০ ট্রেন হয় বাতিল, নয়তো অন্যপথে ঘুরিয়ে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর রেলের তরফে

নয়াদিল্লি : G20 সম্মেলনের জন্য সেজে উঠছে রাজধানী। বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না ভারত । এই পরিস্থিতি ট্রেন নিয়েও বিশেষ পদক্ষেপ নেওয়া হল। প্রায় ২০০ ট্রেন হয় বাতিল, নয়তো অন্যপথে ঘুরিয়ে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর রেলের তরফে। ৮ থেকে ১১ সেপ্টেম্বর দিল্লির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিডিউল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ৯০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বাতিল করা হবে ১০০-র বেশি প্যাসেঞ্জার ট্রেন। এর মধ্যে অধিকাংশ ট্রেনই চলে দিল্লি থেকে দক্ষিণ হরিয়ানার সোনিপত-পানিপথ, রোহতাক, রিওয়ারি ও পালওয়াল রুটে। এছাড়া ১১ সেপ্টেম্বর বাতিল থাকতে দিল্লি-রিওয়ারি এক্সপ্রেস স্পেশাল ও রিওয়ারি-দিল্লি এক্সপ্রেস স্পেশাল ট্রেন।

প্রসঙ্গত, ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে G20 সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেই উপলক্ষে বহু রাষ্ট্রনেতা মেগা ইভেন্টে যোগ দিতে সামিল হবেন। তাই সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। G20-র সদস্য দেশ ছাড়াও, অতিথি দেশের তরফেও প্রতিনিধি হাজির থাকবেন বলে আশা করা হচ্ছে। G20 গ্রুপে থাকা দেশগুলি হল- আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাড়া, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন।

G20 সম্মেলনের জন্য বিভিন্ন ধরনের ট্র্যাফিক নিয়ন্ত্রণ থাকবে আকাশপথেও। সূত্রের খবর, তার জন্য ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI Airport) যাতায়াত মিলিয়ে ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১৬০টি ঘরোয়া উড়ান বাতিল (Domestic Flight Cancelled) করা হয়েছে।

আইজিআই বিমানবন্দরের পরিচালনার দায়িত্বে থাকা দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড জানিয়েছে, ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ৮০টি আইজিআই-গামী বিমান এবং ৮০টি আইজিআই-থেকে ফেরার বিমান বাতিল করার জন্য তাদের কাছে অনুরোধ জানিয়েছে বিভিন্ন উড়ান সংস্থা। তবে বিমানের পার্কিং স্পেসের অভাবের জন্য এই বাতিলের আর্জি জানানো হয়েছে, এমন নয়। সঙ্গে  দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের তরফে এও জানানো হয়, ওই সময়ে আন্তর্জাতিক বিমান চলাচলে কোনও পরিবর্তন হবে না। তাদের বিবৃতিতে জানানো হয়, 'ভারত যে জি-২০ শীর্ষবৈঠকের আয়োজক দেশের ভূমিকা পালন করছে, এতে আমরা যারপরনাই গর্বিত। তবে উড়ান বাতিল নিয়ে যে খবর রয়েছে তার সঙ্গে পার্কিং স্পেসের অভাবের কোনও যোগ নেই। ইতিমধ্যে প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা করেছি।'

আরও পড়ুন ; জি-২০ শীর্ষবৈঠকের সময় IGI বিমানবন্দরে বাতিল ১৬০টি ঘরোয়া উড়ান, ঘোষণা পরিচালন সংস্থার

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget