এক্সপ্লোর

Harsh Goenka: এই বেতন কি কাম্য? ISRO বিজ্ঞানীদের ন্যায্য পাইয়ে দেওয়ার দাবিতে সরব গোয়েঙ্কা

ISRO Salary: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় হর্ষ। বিভিন্ন বিষয়েই নিজের মতা তুলে ধরেন তিনি।

নয়াদিল্লি: অধ্যাবসায় এবং পরিশ্রমকে হাতিয়া করেই মিলেছে সাফল্য। হাতের কাছে যেটুকু যা মিলেছে, তাকে সম্বল করেই চাঁদের মাটি ছুঁতে সফল হয়েছেন তাঁরা। তিন্তু চন্দ্রযান-৩ অভিযান ঘিরে প্রবল উত্তেজনা, উৎসাহ চোখে পড়লেও, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিজ্ঞানীদের আয় নিয়ে নিস্পৃহ ভাবই চোখে পড়ে। এবার সেই নিয়ে সরব হলেন RPG গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)। ভারতীয় বিজ্ঞানীরা কি আদৌ প্রাপ্য পাচ্ছেন, প্রশ্ন তুললেন তিনি। (ISRO Salary)

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় হর্ষ। বিভিন্ন বিষয়েই নিজের মতা তুলে ধরেন তিনি। সোমবার ISRO-র বিজ্ঞানীদের আয় নিয়ে মুখ খোলেন। তিনি লেখেন, 'ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ মাসে ২.৫ লক্ষ টাকা বেতন পান। এটা কি ন্যায্য? ওঁর মতো মানুষের কদর বুঝতে হবে। টাকা-পয়সা এঁদের অনুপ্রেরণা জোগায় না। আবেগ, ভালবাসা  এবং বিজ্ থেকেই বিজ্ঞান এবং বিজ্ঞান ও গবেষণার প্রতি টান থেকেই কাজ করেন। দেশকে গৌরবান্বিত করতে, দেশের ইতিহাসে অবদান রেখে যেতে, লক্ষ্যপূরণের ব্যক্তিগত সন্তুষ্টি থেকে নিজেদের কাজ করে যান। ওঁদের মতো মানুষের সামনে মাথা নত করি আমি'।

আরও পড়ুন: G20 Summit Budget: বাজেট ছিল ৯০০, খরচ ৪১০০ কোটি! জি-২০ নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে হর্ষের ওই পোস্ট। তাঁর সঙ্গে এ ব্যাপারে একমত নেটদুনিয়ার বড় অংশের মানুষজন। জনৈক গ্রাহক ট্যুইটারে (অধুনা X) লেখেন, 'একেবারেই। টাকা-পয়সার ধার ধারেন না ওঁরা। ভালবাসা এবং আবেগ থেকে কাজ করেন এস সোমনাথের মতো ব্যক্তিরা। ওঁরাই সত্যিকারের অনুপ্রেরণা। সমাজে ওঁদের অবদান অনস্বীকার্য'। অন্য আর এক জন লেখেন, 'মাসে ২৫ লক্ষ টাকা বেতন পাওয়া উচিত ওঁর। কোনও তর্ক হবে না। প্রতিভার কদর হওয়া উচিত'।

এই প্রথম নয় যদিও, ISRO-র বিজ্ঞানীদের বেতন নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। এমনকি চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়াররা ১৭ মাস বেতন পাননি বলেও দাবি সামনে এসেছে। সেই নিয়ে রাজনৈতিক তরজাও চোখে পড়েছে। অন্য দেশের বিজ্ঞানীদের তুলনায় এমনিতেই ভারতীয় বিজ্ঞানীদের বেতন যৎসামান্য। এত বড় সাফল্যের পরও কেন বেতন বাড়ানো হচ্ছে না বিজ্ঞানীদের, উঠছে প্রশ্ন।  সেই নিয়ে এবার মুখ খুললেন হর্ষও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget