এক্সপ্লোর

Hathras Satsang Stampede : কীসের আশায় 'ভোলেবাবা'কে দেখেই ছুটতে শুরু করলেন ভক্তরা? মৃত্যুকাণ্ডের পর কোথায় 'ভ্যানিশ' হলেন তিনি?

Hathras News : বড় প্রশ্ন, হাথরসের সৎসঙ্গে ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষ পুণ্যার্থীর ভিড় কী ভাবে হল? কীভাবে এত মানুষের জমায়েতের অনুমতি দিল ভোলাবাবার সংস্থা ?

হাথরাস : বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা।  হাথরসে (Hathras stampede) ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২১ জনের।  'সৎসঙ্গ' নামে এমন এক জমায়েতে কীভাবে এত মানুষের সমাগম হল, আদৌ ভিড় নিয়ন্ত্রণের বাড়তি কোনও ব্যবস্থা ছিল কি, এত জমের জমায়েতের অনুমতি ছিল কি, হাথরসে মৃত্যুমিছিল ( Hathras Case ), উঠছে একের পর এক প্রশ্ন। উঠে আসছে নানা অনিয়মের ছবি। 

কোথায় 'ভোলেবাবা' ?

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল, যে ধর্মগুরুর অনুষ্ঠানে এতবড় দুর্ঘটনা, এফআইআরে তাঁর নামই নেই। সূরজ পাল বা ভোলেবাবা কোথায়, জানা যাচ্ছে না কিছুই। যে ভোলে বাবাকে ছোঁয়া ও তাঁর পায়ের ধুলো নেওয়ার হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু, সেই ধর্মগুরুর নাম নেই FIR এ। মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে মুখ্য সেবায়েতের নাম।দুর্ঘটনার আগেই নাকি অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি। দাবি সরকারি সূত্রের। এফআইআর-এ আশ্চর্যজনকভাবেই তাঁর নাম রাখা হয়নি। বরং মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দেবপ্রকাশ মধুকরের। তিনি ওই সংস্থার মুখ্য সেবায়েত। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), 2023-এর 105, 110, 126 (2), 223 এবং 238 ধারার অধীনে এফআইআর দায়ের করা হয়েছে৷ এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও ঘটনার পর থেকে খোঁজ নেই ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবার। মইনপুরীতে সূরজপালের মোবাইল ফোনের লোকশন মিলেছে বলে দাবি করেছে পুলিশ। 

আরও বড় প্রশ্ন, হাথরসের সৎসঙ্গে ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষ পুণ্যার্থীর ভিড় কী ভাবে হল? কীভাবে এত মানুষের জমায়েতের অনুমতি দিল ভোলাবাবার সংস্থা ? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নাকি পুণ্যার্থীদের সংখ্যা গোপন করার চেষ্টা করছে আয়োজকরা।  পাশাপাশি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগও উঠেছে।  

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুনীল কুমার বলেছেন, "আমরা ক্যাম্পাসের ভিতরে বাবা জিকে খুঁজে পাইনি...তিনি এখানে নেই..."। এদিকে, বুধবার সকালে একটি ডগ স্কোয়াড সহ একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। 

আরও পড়ুন :                                    

'গোয়েন্দা' থেকে স্বঘোষিত ধর্মগুরু, তাঁর সাক্ষাতে গিয়েই হাথরসে পদপিষ্ট শতাধিক, কে এই 'ভোলেবাবা'?

 

 

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget