এক্সপ্লোর

স্বাধীনতা দিবসের মধ্যে করোনার টিকা আনছে ভারত, জানাল আইসিএমআর

বিবৃতিতে আইসিএমআর বলেছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ১৫ অগাস্টের মধ্যে এই টিকা বাজারে আনার পুরোদমে চেষ্টা চালাচ্ছে তারা। এর মধ্যে সবকটি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে হবে।

নয়াদিল্লি: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়ে দিল, ১৫ অগাস্টের মধ্যে বাজারে করোনার টিকা আনার পরিকল্পনা করছে তারা। হায়দরাবাদের ভারত বায়োটেকের সঙ্গে হাত মিলিয়ে তারা এই টিকা তৈরি করেছে। ১৫ অগাস্টের মধ্যে দেশে তৈরি এই টিকার যাবতীয় ডাক্তারি পরীক্ষা সেরে ফেলার জন্য ভারত বায়োটেক ও মেডিক্যাল কলেজগুলিকে অনুরোধ করে চিঠি লিখেছেন আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গব। আইসিএমআর এবার আনতে চলেছে দেশে তৈরি করোনা টিকা। নাম বিবিভি১৫২ কোভিড টিকা। দেশে তৈরি এই প্রথম করোনা প্রতিষেধকের ১২টি প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল ট্রায়াল হবে।  আইসিএমআর তাদের অনুরোধ করেছে, দ্রুত এই ট্রায়াল শেষ করতে, কারণ এটিকে টপ প্রায়রিটি প্রজেক্ট হিসেবে গুরুত্ব দিচ্ছে তারা, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তর থেকে বিষয়টি দেখা হচ্ছে। চিঠি দিয়ে ভার্গব বলেছেন, এ মাসের ৭ তারিখের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত সমস্ত সম্মতি এই প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই জোগাড় করে ফেলতে হবে, যাতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারে আনা যায়। সার্স-করোনাভাইরাস জীবাণুর একটি অংশ থেকে তৈরি হয়েছে এই টিকা, এটি মূল জীবাণু থেকে পৃথক করা হয় পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে। এরপর থেকে আইসিএমআর ও ভারত বায়োটেক এই টিকার ট্রায়ালের পূর্ব ও পরের সব কটি পদক্ষেপ দ্রুত শেষ করার চেষ্টা করছে। বিবৃতিতে আইসিএমআর বলেছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ১৫ অগাস্টের মধ্যে এই টিকা বাজারে আনার পুরোদমে চেষ্টা চালাচ্ছে তারা। এর মধ্যে সবকটি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে হবে। ভারত বায়োটেক চেষ্টা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করার। যদিও এই প্রকল্পের সঙ্গে যুক্ত সব কটি ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই চূড়ান্ত ফল জানা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়
Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget