এক্সপ্লোর

Covid-19 : আর ৩ সপ্তাহের মধ্যেই শিখরে উঠতে পারে করোনার তৃতীয় ঢেউ, বলছে রিপোর্ট

Covid third wave : ভারত যোগ্য জনসংখ্যার ৬৪ শতাংশকে পুরোপুরি টিকাকরণ করে ফেলেছে। ৮৯ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে...

নয়া দিল্লি : যা অনুমান করা হয়েছে তার অনেক আগেই শিখরে উঠতে পারে করোনার তৃতীয় ঢেউ (Covid Third Wave)। সর্বোচ্চ আর তিন সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে গ্রামীণ জেলাগুলিতে (Rural Districts) ডিসেম্বর মাস থেকে তাৎপর্যপূর্ণভাবে সংক্রমণ বেড়েছে, এমনই বলছে একটি রিপোর্ট।

এসবিআই রিসার্চ (SBI Research) মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে থাকা ১৫ টি জেলাতে নতুন কেসের সংখ্যা ব্যাপক হারে কমেছে। এই ১৫টি জেলায় ডিসেম্বরে ৬৭.৯ শতাংশ থেকে জানুয়ারিতে ৩৭.৪ শতাংশে নেমেছে সংক্রমণ। অবশ্য এই ১৫টি জেলার মধ্যে ১০টিই বড় শহর। এর মধ্যে আবার বেঙ্গালুরু ও পুণেতে এখনও সংক্রমণের হার বেশি। গ্রামীণ জেলাগুলিতে সার্বিক হারে নতুন কেসের সংখ্যা জানুয়ারিতে ৩২.৬ শতাংশ বেড়েছে। ডিসেম্বরে যা ছিল সর্বনিম্ন। ১৪.৪ শতাংশ।

আরও পড়ুন ; দৈনিক সংক্রমণে এক দিনে প্রায় ২০ হাজার পতন, মৃত্যু এখনও ৩০০-র উপরেই

আশার আরেকটি কারণ, ভারত যোগ্য জনসংখ্যার ৬৪ শতাংশকে পুরোপুরি টিকাকরণ করে ফেলেছে। অন্যদিকে ৮৯ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। মোট টিকাকরণের পরিপ্রেক্ষিতে গ্রামীণ এলাকায় টিকাদানের হার এখন ৮৩ শতাংশ। যা ইঙ্গিত দেয় যে, বর্তমান ঢেউয়ে গ্রামীণ জনগণ অনেকটাই সুরক্ষিত।

অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড ইতিমধ্যে তাদের যোগ্য জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশিকে ডবল ডোজ দিয়ে ফেলেছে। তবে পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড এখনও পিছিয়ে রয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে, মুম্বইয়ে নতুন সংক্রমণ (৭ জানুয়ারি ২০,৯৭১ টি মামলা) ইতিমধ্যেই শীর্ষে পৌঁছেছে বলে মনে হচ্ছে। তবে, অন্যান্য জেলার (বেঙ্গালুরু, পুণে ইত্যাদি) ক্ষেত্রে দৈনিক নতুন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসবিআই-এর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষ রিপোর্টে বলেছেন, সুতরাং, যদি অন্যান্য জেলাগুলিও কঠোর ব্যবস্থা গ্রহণ করে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, তবে এখন থেকে দুই-তিন সপ্তাহের মধ্যে জাতীয় স্তরে শিখরে উঠতে পারে করোনা সংক্রমণ।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
Road Accident: মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget