এক্সপ্লোর

IIT-Delhi: ৯০ মিনিটেই জানা যাবে শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি, নয়া আবিষ্কার আইআইটি-র

IIT-Delhi Update: বর্তমানে সারা বিশ্বেই ওমিক্রন শনাক্তকরণের জন্য নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (Next-Generation Sequencing) পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। যাতে রিপোর্ট আসতে প্রায় ৩ দিন সময় লেগে যাচ্ছে।

নয়াদিল্লি: ওমিক্রন (Omicron) আতঙ্কের আবহে নতুন আবিষ্কার আইআইটির। বিশেষ কিট আবিষ্কার করল আইআইটি দিল্লির (IIT- Delhi) কুসুমা স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সেস (Kusuma School of Biological Sciences)। এই কিটের সাহায্যে আরটি-পিসিআর-এর (RT-PCR) মাধ্যমে জানা যাবে ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron B.1.1.529.1) কেউ আক্রান্ত কি না।

কীভাবে মিউটেশন (Mutuation) হচ্ছে তা মূলত দেখা হয়েছে এই গবেষণায়। নির্দিষ্ট মিউটেশন শনাক্ত করতে পারবে এমন ভাবেই তৈরি করা হয়েছে এই কিট। যা ওমিক্রন ভ্য়ারিয়েন্টে উপস্থিত এবং SARS-CoV-2 এর অন্যান্য ভ্যারিয়েন্টে অনুপস্থিত। ডিএনএ পরীক্ষা করে দেখা হয়েছে ভাইরাসের প্রজাতিতে নতুন কোনও জিন যোগ হয়েছে কি না। এস জিনে কোন পদ্ধতিতে মিউটেশন হচ্ছে তাও লক্ষ্য করা হয়।  

বর্তমানে সারা বিশ্বেই ওমিক্রন শনাক্তকরণের জন্য নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (Next-Generation Sequencing) পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। যাতে রিপোর্ট আসতে প্রায় ৩ দিন সময় লেগে যাচ্ছে। এই পদ্ধতিতে ৯০ মিনিটের মধ্য়ে জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কি না। একজন নয় একাধিক ব্যক্তির এর মাধ্য়মে পরীক্ষা করা সম্ভব। এর আগে আইআইটি দিল্লি আরটিপিসিআর কিট তৈরি করেছিল। যা আইসিএমআর অনুমোদন দিয়েছিল।

করোনার (Corona) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু বিশ্বে। নিশ্চিত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসি-র রিপোর্ট অনুযায়ী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছেন, ব্রিটেনে এক ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।  এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, "ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা যে একজন রোগীর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ভাইরাসের এই ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর নয় এমন ধারণা সরিয়ে রাখা উচিত। যেসব জায়গায় জনসংখ্যা বেশি সেখানেই ছড়াতে পারে করোনা। তাই এই পরিস্থিতি দ্রুত বুস্টার নিয়ে নিতে হবে।'' তিনি জানিয়েছেন, লন্ডনে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। গতকালই তিনি জানিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে ইংল্যান্ডের সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার দেওয়ার কাজ শেষ হবে।

সেরা শিরোনাম

UP MLC Election Results: MLC নির্বাচনে বারাণসী-লখনৌতে বিপর্যয় বিজেপির, '২৭-এর বিধানসভা ভোটের আগে ধাক্কায় উদ্বেগ
MLC নির্বাচনে বারাণসী-লখনৌতে বিপর্যয় বিজেপির, '২৭-এর বিধানসভা ভোটের আগে ধাক্কায় উদ্বেগ
MLC Polls Result : ব্যালট পেপারে ভোটের পরেও ৪ রাজ্যে MLC নির্বাচনে খাতাই খুলতে পারল না কংগ্রেস, খোঁচা প্রধানমন্ত্রীর
ব্যালট পেপারে ভোটের পরেও ৪ রাজ্যে MLC নির্বাচনে খাতাই খুলতে পারল না কংগ্রেস, খোঁচা প্রধানমন্ত্রীর
Abhijeet Dipke : ১ নভেম্বর ফের রাজপথে নামছে বিরোধী শিবির, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি
১ নভেম্বর ফের রাজপথে নামছে বিরোধী শিবির, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা

ভিডিও

Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget